সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ June, ২০২৬

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ June, ২০২৬ |
বিয়ের ছয় মাস না যেতেই মোহভঙ্গ হলো দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরু। গত ডিসেম্বরে সদগুরুর ঈশাযোগ সেন্টারে আধ্যাত্মিক আবহে রাজ নিদিমরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই সময়ে সামান্থাকে কম সমালোচনার শিকার হতে হয়নি। শুনতে হয়েছিল ‘ঘরভাঙানি’ খোঁটাও! তবে দ্বিতীয় বিয়ের পর থেকেই ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখেন অভিনেত্রী। সিনেমার প্রচার কিংবা প্রিমিয়ার ব্যতীত সামান্থা রুথ প্রভুকে সিনেপাড়ার আর কোনো অনুষ্ঠানে সেভাবে দেখা যায়নি। তবে এবার এক নতুন সিনেমার প্রোমোশনে পরিচালক স্বামীর সঙ্গে অভিনেত্রীর সমীকরণ ধরা পড়ল, তা নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে। প্রশ্ন উঠেছে— রাজ নিদিমরু কি নায়িকা স্ত্রীর

জনপ্রিয়তায় ঈর্ষান্বিত? ঠিক কী ঘটেছে? সম্প্রতি ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার প্রচারে স্ত্রী সামান্থার সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক রাজ নিদিমরুও। তিনি এ সিনেমার যৌথ প্রযোজক। ত্রলাল মুভিং পিকচার্সের ব্যানারে সামান্থা এবং হিমাঙ্ক দুভভুরুর সঙ্গে ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রযোজনা করেছেন রাজ নিদিমরু। সেই সিনেমার প্রমোশনেই ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে অনীহা দেখালেন পরিচালক! কী রকম? মঞ্চে যখন অভিনেত্রী সামান্থার কাজের প্রতি নিষ্ঠা এবং প্রস্তুতির প্রশংসা করছিলেন রাজ, সেই সময়ে দর্শকাসন থেকে তাকে অনুরোধ করা হয়, তিনি যেন স্ত্রী সামান্থাকে ‘লাভ ইউ’ বলেন। যদিও প্রথমটায় অনুরাগীদের আবদারের কথা বুঝতে পারেননি, তবে সঞ্চালক খানিক ধরিয়ে দিতেই রাজ যা বললেন, তাতে হতবাক সেখানে উপস্থিত

সবাই। কোনো রকম কুণ্ঠাবোধ না করেই ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক বলেন, সামান্থাকে অনেকেই মঞ্চে ‘লাভ ইউ’ বলেন, এখনো দর্শকাসন থেকে অনেকে সে কথা চিৎকার করে বলছেন। তাই ‘ভালোবাসি’ কথাটায় তো নতুনত্ব কিছু নেই। সিনেমার প্রচার অনুষ্ঠান থেকে এ কথা ফাঁস হতেই দক্ষিণী সিনেপাড়ায় গুঞ্জন ওঠে! কৌতূহলীদের প্রশ্ন— ‘তাহলে কি বিয়ের ছয় মাসের মধ্যেই স্ত্রী সামান্থার প্রতি স্বামীর মোহ ভঙ্গ হলো?’ কারও বা প্রশ্ন— ‘নাকি অভিনেত্রী স্ত্রীর এহেন জনপ্রিয়তাকে হিংসা করেন পরিচালক স্বামী?’ কিন্তু কেন ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে এত অনীহা? রাজ নিদিমরুর আরেক মন্তব্যেই সেটা স্পষ্ট। সামান্থার দিকে তাকিয়ে তিনি বলেন, তোমার মতো দুর্ধর্ষ অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা খুবই রোমাঞ্চকর। এ

মুহূর্তে আমি তোমাকে একজন অভিনেত্রী হিসেবেই দেখছি এবং সে রকমই আচরণ করছি। অতঃপর বেডরুমের ভাব-ভালোবাসা যে তিনি প্রকাশ্যে আনতে চান না, সেটি মঞ্চেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাজ নিদিমরু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান