চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৬

চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৬ |
চট্টগ্রামের পটিয়ায় প্রতিবেশী ও চেনা মানুষের রূপ ধরে আসা এক চরম নৃশংসতার শিকার হয়েছে ৫ বছরের নিষ্পাপ শিশু মো. জায়হান। নিখোঁজের এক দিন পর গতকাল ১৮ই জুন, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল পূর্ব পাড়ার একটি পরিত্যক্ত বর্জ্যের স্তূপ থেকে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর ঘরে মুক্তিপণের রহস্যময় চিরকুট দিয়েও শেষ রক্ষা হয়নি। চেনা প্রতিবেশীদের লোভ আর নির্মমতার বলি হতে হলো এক ভাই ও এক বোনের মধ্যে ছোট এই শিশুটিকে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির সামনে খেলতে বের হয়ে হঠাৎ নিখোঁজ হয় শিশু জায়হান। পরিবারের সদস্যরা সম্ভাব্য

সব জায়গায় খোঁজাখুঁজি করেও যখন তার সন্ধান পাচ্ছিলেন না, তখনই বেলা তিনটার দিকে ঘরের জানালার পাশে একটি চিরকুট পাওয়া যায়। নিহত জায়হানের চাচা রায়হান উদ্দিন জানান, ওই চিরকুটে জায়হানের বাবা শাহজাহানের নাম উল্লেখ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। টাকা দেওয়ার জন্য একটি মুঠোফোন পাশের পরিত্যক্ত দোকানে রেখে যাওয়ার নির্দেশ দেয় অপহরণকারীরা। চিরকুটে আরও লেখা ছিল, টাকা পাওয়ার পরই কেবল ভিডিও কলে শিশুটিকে জীবিত দেখানো হবে। চিরকুট পাওয়ার পরপরই জায়হানের বাবা পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ গতকাল বুধবার দুপুরে সন্দেহভাজন প্রতিবেশী সাইফুল ও তার পরিবারের আরও তিন সদস্যকে আটক করে। এরপর তাদেরকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদ

শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃতদের মধ্যে এক কিশোরী অপরাধ স্বীকার করে এবং জায়হানের লাশের অবস্থান জানিয়ে দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত গভীর রাতে শাহজাহানের বাড়ির পেছনের একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দী অবস্থায় জায়হানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটক এক কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা রাত সাড়ে তিনটার দিকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করি। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।” তিনি আরও জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাত্র ৩ লাখ টাকার লোভে প্রতিবেশী নামের নরপশুরা যেভাবে একটি অবুঝ শিশুকে চিরতরে স্তব্ধ

করে দিল, তা মেনে নিতে পারছে না পটিয়াবাসী। এলাকায় এখন বইছে শোকের মাতম, চলছে খুনিদের ফাঁসির দাবিতে ক্ষোভের আগুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ