পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৬

পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ |
পাকিস্তানের জীবনযাত্রার যেসব দিক তার সবচেয়ে প্রিয়, তার কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স নাটালি এ বেকার। তিনি পাকিস্তানের আতিথেয়তা, খাবার, ক্রিকেটের সংস্কৃতি ও প্রাণবন্ত বিয়ের ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে বলেছেন, পাকিস্তানিদের আন্তরিকতায় এখানে আসা অতিথিরা নিজেদের ‘পরিবারের সদস্য’ বলে মনে করেন। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক সাক্ষাৎকারে বেকার জানান, অবসর সময়ে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং নতুন জায়গা ও অভিজ্ঞতার সন্ধানে পাকিস্তানের বিভিন্ন স্থানে ঘুরতে তিনি পছন্দ করেন। এই মার্কিন কূটনীতিক জানান, পাকিস্তানে আসার পর থেকেই ক্রিকেটের প্রতি তার বেশ আগ্রহ জন্মেছে। যদিও তিনি স্বীকার করেছেন, এখনো এ খেলার নিয়ম ও খুঁটিনাটি শেখার পর্যায়ে রয়েছেন

তিনি। ক্রিকেটকে ‘একটু জটিল’ হিসেবে বর্ণনা করলেও বেকার বলেন, তিনি সুযোগ পেলেই স্টেডিয়ামে যাওয়ার চেষ্টা করেন এবং পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের ম্যাচে গ্যালারিতে বসে উৎসাহ দিতে পছন্দ করেন। পাকিস্তানি সংস্কৃতির কোন বিষয়টি আমেরিকানদের আরও ভালোভাবে বোঝা উচিত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তানিদের উষ্ণতা ও আতিথেয়তাই হবে তার তালিকার শীর্ষে। তিনি বলেন, পাকিস্তানিরা অতিথিদের প্রতি অত্যন্ত আন্তরিক ও সাদরে আমন্ত্রণ জানান। এ দেশে আসা অতিথিরা প্রায়ই নিজেদের বাড়ির মতো স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং তাদের পরিবারের সদস্যের মতো দেখা হয়। পাকিস্তানের খাবারের বিষয়ে বলতে গিয়ে বেকার জানান, তার প্রিয় খাবারগুলোর মধ্যে ‘পালং পনির’ অন্যতম। পাশাপাশি তিনি ডাল খেতেও খুব পছন্দ করেন। দুটি খাবারই অত্যন্ত সুস্বাদু বলে তিনি

মন্তব্য করেন। এই মার্কিন কূটনীতিক জনপ্রিয় স্ন্যাকস ও পানীয়েরও প্রশংসা করেছেন। তিনি বলেন, চা ও পেঁয়াজু (পাকোড়া) দারুণ সুস্বাদু। এ ছাড়া পাকিস্তানের মিষ্টিজাতীয় খাবারগুলো তার ওপর গভীর ছাপ ফেলেছে এবং সেগুলো ‘অসাধারণ’। সাক্ষাৎকারের সময় পাকিস্তানি খাবার খাচ্ছেন দেশটিতে নিযুক্ত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স নাটালি এ বেকার। ছবি: ইনস্টাগ্রাম/ভিডিওর স্ক্রিনশট পাকিস্তানিদের কোন আমেরিকান খাবারের পরামর্শ দেবেন—এমন প্রশ্নের জবাবে বেকার বলেন, তার নিজ শহর টেক্সাসের সান আন্তোনিও’র ‘ব্রেকফাস্ট টাকো’ হবে তার প্রথম পছন্দ। তিনি আরও বলেন, টেক্সাস বারবিকিউও এমন একটি আমেরিকান খাবার, যা পাকিস্তানিদের অবশ্যই একবার চেখে দেখা উচিত। ব্রেকফাস্ট টাকোর পাশাপাশি এটিও তার পরামর্শের তালিকায় রয়েছে। গত বছরের ১৮ মে লাহোর কালান্দার্সের বিশেষ আমন্ত্রণে এসেছিলেন

মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স নাটালি এ বেকার। ছবি: সংগৃহীত পাকিস্তানের ঐতিহ্যের বিষয়ে কথা বলতে গিয়ে বেকার জানান, পাকিস্তানের বিয়ে তার সবচেয়ে প্রিয় সাংস্কৃতিক আয়োজন। মেহেদি থেকে শুরু করে বরযাত্রী ও ওলিমা—এ বিয়ের অনুষ্ঠানগুলোকে তিনি ‘জাদুকরী’ বলে অভিহিত করেছেন। কূটনীতিক আরও জানান, পাকিস্তানে অবস্থানকালে বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার সৌভাগ্য হয়েছে তার। তিনি বলেন, বিয়ের কনেদের দেখতে অনেকটা রাজকুমারীর মতো লাগে এবং এ উদযাপনগুলো আনন্দ ও প্রাণবন্ত শক্তিতে ভরপুর থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম