ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
খাগড়াছড়ির গুইমারার এক বিধবা নারীকে চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে গুইমারা থানায় মামলার পর একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৩ জুন গুইমারার হাফছড়ি ইউনিয়নের পশ্চিম কুকিছড়া এলাকার ৩০ বছরের এক মারমা নারীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে যায়। রাতে তাকে হাটহাজারী এলাকায় নিয়ে একটি বাসায় উঠেন ম্রাচাই মারমা। পরবর্তীতে সেখানে চারজন মিলে গণধর্ষণ করে ভিকটিমকে।
ভিকটিমের ছোটভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বড়ইতলী এলাকার বাসিন্দা। সে তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে গেছে। চাকরি না দিয়ে
হাটহাজারীতে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহরাওয়ার্দী জানান, এ ঘটনায় ভিকটিমের ছোটভাই বাদী হয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গুইমারা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ম্রাচাই মারমাকে গ্রেফতার করা হয়। মামলায় অভিযুক্ত বাকি তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিমের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা করা হয়েছে বলে ওসি জানান।