দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৬

দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ |
বিশ্বকাপের চলতি আসরের শুরুটা ব্রাজিলের সুখকর হয়নি। প্রথম ম্যাচে ড্র করলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার (২০ জুন) ‘সি’ গ্রুপের হাইতির বিপক্ষে ম্যাচের আগে ফিফার হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ব্রাজিল। একইভাবে অবস্থানে উন্নতি ঘটিয়ে ছয় নম্বরে জায়গা করে নিয়েছে মরক্কো। র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এখনো লিওনেল মেসির আর্জেন্টিনার দখলে। ১৮৮৯.০৬ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেরা যথারীতি সবার ওপরে রয়েছে। ফ্রান্স সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে; যা আর্জেন্টিনার চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে, কেপ ভার্দের সঙ্গে ১-১ এ ড্র করে এক ধাপ নিচে নেমে তিনে জায়গা নিয়েছে স্পেন। শীর্ষ

দশে থাকা অন্য দলগুলোর মধ্যে ইংল্যান্ড চতুর্থ ও নেদারল্যান্ডস অষ্টম স্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে, আর বেলজিয়াম নেমে গেছে দশম স্থানে। কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে উঠে এসেছে ১১ নম্বরে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা করে নিয়েছে ১৩ নম্বরে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হারার পর ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে এখন ১৪ নম্বরে অবস্থান করছে। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র ১৫তম স্থানে উঠে এসেছে। জাপানও এক ধাপ উন্নতি করে এখন ১৭ নম্বরে। ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে পৌঁছেছে ৪৩ নম্বরে। র‍্যাঙ্কিংয়ের এই সুখবর ব্রাজিল শিবিরে বাড়তি উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা