ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ |
ভারতের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার, ব্যাঙ্গালুরুর রামামূর্তি এলাকায় কালকেরে লেকের কাছে এক ২৮ বছর বয়সী নারীর লাশ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। পুলিশ জানায়, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, নিহত গৃহপরিচারিকা একজন বাংলাদেশি নাগরিক, যিনি ছয় বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। তার স্বামী বিবিএমপি-তে (বেঙ্গালুরু পৌর কর্পোরেশন) ময়লা পরিষ্কারকর্মী হিসেবে কাজ করেন। তাদের তিন সন্তান রয়েছে। আরেক পুলিশ কর্মকর্তা বলেন, “নিহত ওই নারী

একজন বাংলাদেশি নাগরিক। তার স্বামী পাসপোর্টধারী এবং মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানান, তার ব্যক্তিগত কিছু কাজ আছে, এজন্য তিনি দেরি হতে পারেন। তবে তিনি রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামামূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন।” কর্তৃপক্ষ জানিয়েছে, “নিহত নারী সম্ভবত পরিচিত কারও সাথে দেখা করতে গিয়ে নির্জন এলাকায় গিয়েছিলেন। সেখানেই তাকে বোল্ডার দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এটি সম্ভবত কোনো ঝগড়ার ফলাফল। আমরা ধর্ষণ (ধারা ৬৩) এবং খুন (ধারা ১০৩)-এর মামলা দায়ের করেছি এবং ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।” ঘটনার খবর পেয়ে পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) দেবরাজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তার সাথে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ এবং ডগ স্কোয়াড। ডিসিপি দেবরাজ বলেন, “আজ সকালে ১১২ নম্বরে ফোন পেয়ে আমরা কালকেরে লেকের কাছে একটি নারীর লাশের খোঁজ পাই। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। এটি একটি নৃশংস অপরাধ।” তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম