‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬

‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ |
“বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের ভূমি, দেশ সেদিকেই ফিরবে। যারা একাত্তরের চেতনা মুছে দিতে চেয়েছে, এরা এখন চিহ্নিত—এদের শাস্তি পেতেই হবে।” যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে দেশের বর্তমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকার এবং ইতিহাস মুছে ফেলার চক্রান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে কথাগুলো বলেছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। ​২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন এই শিক্ষাবিদ। নিজের এই দুই বছরের প্রবাস জীবনকে ‘নির্বাসিত’ হিসেবে আখ্যা দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশ শেষ পর্যন্ত একাত্তরের আদর্শেই ফিরে যাবে। ​“ওরা রিসেট বাটন টিপতে চেয়েছে, কিন্তু ইতিহাস মোছা যায় না” ​নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’-য় ঘোষিত ‘নবী-জিনাত

সাহিত্য পুরস্কার’ আনুষ্ঠানিকভাবে ড. জাফর ইকবালের হাতে তুলে দেওয়ার জন্য ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’ এই সমাবেশের আয়োজন করে। মুক্তিযোদ্ধা নূরুন নবীর বাসভবন প্রাঙ্গণে উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা লেখক ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে পুরস্কার নেওয়ার পর জাফর ইকবাল বলেন, ​”ওরা রিসেট বাটন টিপতে চেয়েছে। আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে এর পরিণতি ও ক্রিয়া-প্রতিক্রিয়া জানি; ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়। এই দেশ কখনোই একাত্তরের পরাজিত শক্তির হতে পারে না।” ​ নিজের শহীদ পিতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত এই শিক্ষাবিদ তরুণ প্রজন্মকে কেবল অর্থ উপার্জন নয়, বরং বিজ্ঞানমনস্ক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেন তারা কেবল

‘মিলিয়নিয়ার’ নয়, ‘বিলিওনিয়ার’ হন—যাতে সেই অর্থ দিয়ে দেশে নতুন শিক্ষাকেন্দ্র ও বিজ্ঞান চর্চার পরিবেশ গড়ে তোলা যায়। ​“ড. ইউনূসের মনে যে এত বিষ ছিল, কেউ বোঝেনি”: ইয়াসমিন হক ​সমাবেশে অধ্যাপক ইয়াসমিন হক বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করেন। ক্ষুব্ধ কণ্ঠে তিনি মন্তব্য করেন, ​”বাংলাদেশের চরম ক্ষতি যে লোকটি করেছেন, তার নাম ড. মুহাম্মদ ইউনূস। তার মনে যে এই বিষ জমা ছিল, তা আগে কেউ বুঝতে পারেনি।” ​তিনি আরও বলেন, বর্তমানে তারা ‘দেশহীন’ অবস্থায় দিন কাটালেও খুব জলদিই একাত্তরের সেই স্বাধীন বাংলাদেশে ফিরতে চান—যেখানে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর উত্তরাধিকার অক্ষুণ্ন থাকবে। তার মতে, একটি

সংঘবদ্ধ গোষ্ঠী অত্যন্ত পরিকল্পিতভাবে মুক্তিসংগ্রামের ইতিহাসকে মুছে ফেলার চক্রান্তে মেতেছে। ​ হুমায়ূন আহমেদ স্মরণ ও অনুষ্ঠান পরিচালনা ​এদিনের সমাবেশটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস হওয়ায় তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণের মাধ্যমে শুরু হয়। মুক্তিযোদ্ধা নূরুন নবীর সভাপতিত্বে এবং ফকির ইলিয়াসের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে জাকারিয়া চৌধুরী, বেলালসহ উত্তর আমেরিকার বিশিষ্ট সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্বরা বক্তব্য প্রদান করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম