মানিকগঞ্জে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগ কর্মী শিহাবের খুনিদের বিচার দাবি ছাত্রলীগের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ August, ২০২৬

মানিকগঞ্জে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগ কর্মী শিহাবের খুনিদের বিচার দাবি ছাত্রলীগের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ August, ২০২৬ |
মানিকগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী শিহাব হোসেনের মৃত্যুকে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আজ ১০ই আগস্ট. সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকার পবিত্র শহিদ মিনারের বেদিতে শুয়ে থাকা ছাত্রলীগের নিবেদিতপ্রাণ কর্মী, মাত্র ১৫ বছর বয়সী কিশোর শিহাব হোসেনের রক্তাক্ত দেহ জাতীয় বিবেককে স্তব্ধ, রক্তাক্ত ও অপমানিত করেছে। ছাত্রলীগ জানিয়েছে, গণমাধ্যমের মাধ্যমে ‘কৃত্রিম চাদর’ দিয়ে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন কিংবা হত্যাকাণ্ডকে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দেওয়ার যেকোনো প্রশাসনিক বা রাজনৈতিক

প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। সংগঠনটি স্থানীয়ভাবে পাওয়া তথ্য ও শোকাহত পরিবারের বক্তব্যের বরাত দিয়ে ঘটনাটিকে পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, বাসস্ট্যান্ড এলাকার একটি মাংসের দোকানে শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করা শিহাবকে রাজনৈতিক মতাদর্শ ও ছাত্রলীগের পতাকাতলে তার নির্দিষ্ট অবস্থানের কারণে উগ্রবাদীদের দানবিক হিংস্রতার শিকার হতে হয়েছে। শহিদ মিনারের মতো পবিত্র স্থানে মরদেহ ফেলে রেখে সেটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে বলেও জানিয়েছে ছাত্রলীগ। সংগঠনটির ভাষ্য, এতে ‘খুনিচক্রের ধৃষ্টতা ও পৃষ্ঠপোষকতা’ প্রকাশ পেয়েছে। বিবৃতিতে গত দুই বছরে দেশে বিচারবহির্ভূত হত্যা, ‘পৈশাচিক নির্যাতন’ ও ফ্যাসিবাদের উত্থানের অভিযোগ তুলে শিহাবের হত্যাকাণ্ডকে তারই পুনরাবৃত্তি হিসেবে দাবি করা হয়। ছাত্রলীগ বলেছে, শিহাব হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে

চিহ্নিত করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত সত্য আড়াল করা কিংবা খুনিদের রক্ষার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে শিহাবের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, হত্যাকাণ্ডের মুখোশ উন্মোচন এবং প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের চূড়ান্ত ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি