বেতন দিচ্ছে না বাফুফে, ফেসবুকে ব্রিটিশ কোচ লিখলেন, ‘খুব ভয়ে আছি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬

বেতন দিচ্ছে না বাফুফে, ফেসবুকে ব্রিটিশ কোচ লিখলেন, ‘খুব ভয়ে আছি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ |
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনূর্ধ্ব ২০ ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সকে তার পারিশ্রমিক বুঝিয়ে দিচ্ছে না। এতে করে চরম সংকটে পড়ার কথা ফেসবুক পোস্টে লিখেছেন জোন্স। এমনকি বাংলাদেশি তিনি নিরাপত্তা সংকটে আছেন বলেও জানিয়েছেন তিনি। সোমবার (১০ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জোন্স লেখেন, ‘খুব মন খারাপ লাগছে, বিষণ্ণ লাগছে। আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। ক্রমাগত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, আর আজও তেমনি আরেকটি কঠিন বাস্তবতা মেনে নিতে হলো।’ এরপরই তার কথা, ‘বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং আমার স্ত্রী ও সন্তানদের খাওয়ার জন্য টাকা পাঠাতে পারছি না। আমি আমার জীবনের জন্য শঙ্কিত

এবং খুব ভয়ে আছি।’ গত জুনে উয়েফা ‘এ’ লাইসেন্সধারী ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে নিয়োগ দেয় বাফুফে। কিন্তু অভিযোগ উঠেছে তাকে কোন টাকা দিচ্ছে না তারা। এই বিষয়টি অস্বীকার করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার লেন, ‘কোচের বেতন তার অ্যাকাউন্টে আগেই চলে গেছে। ট্যাক্সের নিয়ম কানুনের কারণে ওর বেতন স্ত্রীর কাছে পাঠাতে সময় লাগে। এখন ফেসবুকে কেন এসব লিখলো, তা জানি না।’ আর নিরাপত্তা সংকটের কথা কেন লিখলেন জোন্স তাও জানেন না বাফুফে। এক সূত্র থেকে জানা যায়, বাফুফের কর্মকর্তারা জোন্সকে আড়ালে হুমকি দিচ্ছেন। বেতনের চুক্তির পুরো টাকা না দিয়ে একটা অংশ রেখে দিতে চাইছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ