আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ |
২০২৭ সালের পুরুষ ওডিআই বিশ্বকাপ শুরু হতে ১৮ মাসেরও কম সময় বাকি থাকতে হুট করে টুর্নামেন্টের ফরম্যাটে পরিবর্তন আনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তীব্র সমালোচনা করেছে ক্রিকেট স্কটল্যান্ড ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী একটি ‘সুপার সিরিজ’ ধাপ যুক্ত করা হয়েছে। যেখানে যোগ্যতা অর্জন প্রক্রিয়ার ১২, ১৩ ও ১৪ নম্বর স্থানে থাকা দলগুলো একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। সেখান থেকে মাত্র একটি দল দ্বিতীয় পর্বে উন্নীত হওয়ার সুযোগ পাবে, যেখানে ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে। আইসিসির এই সিদ্ধান্তের আগে কোনো আলোচনা না করায় হতাশা প্রকাশ করেছে সহযোগী এই দুই দেশের ক্রিকেট বোর্ড। এক যৌথ

বিবৃতিতে তারা এই সিদ্ধান্তকে ‘নিরাশাজনক ও অশ্রদ্ধাজনক’ বলে অভিহিত করেছে। সোমবার প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেটের জন্য এক বড় ধাক্কা এবং সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে যে অগ্রগতি হয়েছে, তা বিনষ্ট করার ঝুঁকি তৈরি করছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এমন এক সময়ে যখন ক্রিকেট তার পরিধি বাড়াতে, নতুন দর্শক আকর্ষণ করতে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে, ঠিক তখন উদীয়মান দেশগুলোর জন্য অর্থপূর্ণ সুযোগ কমিয়ে দেওয়া সম্পূর্ণ ভুল বার্তা দেয়।’ উল্লেখ্য, সহযোগী সদস্যরা হলো আইসিসির অন্তর্ভুক্ত এমন দেশ যারা পূর্ণ সদস্যের মর্যাদা পায়নি। এই মর্যাদা শুধু খেলাটির শীর্ষস্থানীয় দলগুলোর জন্যই সংরক্ষিত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার

যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯ জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু চাকরি হারালেন আরও ৬ পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সেই ওসির রিমান্ড আবেদনে যা বলল পুলিশ ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প