ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ August, ২০২৬

ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ August, ২০২৬ |
লক্ষ্মীপুর সদরের হামছাদী গ্রামের কৃষক মো. হাসানের ঢাকা থেকে আসা মেয়ে বহুদিন পর বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। ইলিশের জেলা লক্ষ্মীপুরের বিখ্যাত ইলিশ মাছের স্বাদ বহুদিন পাননি তিনি। তাই মেয়ে বাড়ি পা রাখলেই তাকে ইলিশ খাওয়াবেন—এমন ইচ্ছা মনে লালন করছিলেন কৃষক হাসান। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে সেই ইচ্ছা পূরণ করা যেন এক কঠিন লড়াই। হাটে ৩ মণ ধান বিক্রি করে পাওয়া ৩ হাজার ৫০০ টাকার মধ্য থেকে ২ হাজার ৮০০ টাকা খরচ করে ১ কেজি ওজনের মাত্র ১টি ইলিশ কিনতে পেরেছেন তিনি। চলতি মৌসুমে এটিই তার প্রথম ইলিশ কেনা। শুনতে গল্পের মতো মনে হলেও, এটিই এখন মেঘনা তীরের জেলা লক্ষ্মীপুরের সাধারণ কৃষকদের নিত্যদিনের

বাস্তবতা। ইলিশের জন্য বিখ্যাত এই জেলায় বর্তমানে ১ কেজি ইলিশ কিনতে কৃষকদের গুনতে হচ্ছে অন্তত দুই মণ ধানের দাম। জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে সবজি, মাছ ও ধানের মূল্যের চরম বৈপরীত্য দেখা গেছে। কৃষকেরা বলছেন, মাঠের ঘাম ঝরানো ধান হাটে তুলে যে দাম মিলছে, তা দিয়ে রূপালি ইলিশ তো দূরের কথা, সংসারের অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনাই কঠিন হয়ে পড়েছে। একদিকে কৃষকের গোলায় ওঠা নতুন ধান, অন্যদিকে মেঘনার তাজা ইলিশ—দুটিই এ অঞ্চলের মানুষের শ্রমের ফসল হলেও দামের বিচারে তাদের অবস্থান এখন আকাশ আর পাতাল। লক্ষ্মীপুরের রায়পুর ও সদর উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, জাত ও মানভেদে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে মাত্র

১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। বিপরীতে, আকারভেদে ১ কেজি ইলিশের দাম ঠেকেছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়। ফলে ১ কেজি ওজনের একটি মাছ কিনতে হলেও একজন কৃষককে দুই থেকে আড়াই মণ ধান বিক্রি করতে হচ্ছে। রায়পুর বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক মো. কামাল হোসেন আক্ষেপ করে বলেন, “আগে ধান বিক্রি করে বাড়ির জন্য স্বাচ্ছন্দ্যে মাছ কিনতাম। এখন বাজারে গিয়ে টাকা পকেটে নিয়ে শুধু ঘুরে আসি, কেনার সাহস পাই না। দুই মণ ধান বিক্রি করে যদি এক কেজি ইলিশ কিনি, তবে সংসারের বাকী খরচ সামলাবো কীভাবে? তাই এখন ইলিশ শুধু বাজারেই দেখি।” লক্ষ্মীপুর শহরের প্রবীণ মাছ বিক্রেতা

মো. রুহুল আমিন, যিনি দীর্ঘ দুই যুগ ধরে সেখানে মাছ বিক্রি করছেন, জানান যে বিগত দুই বছরের তুলনায় এবার ইলিশের বাজার অনেক বেশি চড়া। মেঘনায় মাছ ধরায় প্রায় ৬০ হাজার জেলে নিয়োজিত থাকলেও সরবরাহ ও আকারের ওপর ভিত্তি করে ইলিশের দাম সাধারণ ক্রেতা বিশেষ করে কৃষকদের নাগালের বাইরে চলে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি