‘সম্পর্ক উন্নয়নে’ চীন সফরের পর ‘র’ প্রধান এখন বাংলাদেশে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬

‘সম্পর্ক উন্নয়নে’ চীন সফরের পর ‘র’ প্রধান এখন বাংলাদেশে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ |
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করার প্রচেষ্টার মধ্যে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং—‘র’-এর প্রধান পরাগ জৈন। বাংলাদেশে আসার আগে তিনি চীন সফর করেছেন বলে জানা গেছে। সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ঢাকায় এসেছেন পরাগ জৈন। তবে ভারতীয় প্রতিনিধি দলের এই সফর নিয়ে বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকায় একটি হোটেলে তাদের অবস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে সরকারি ওই সূত্র নিশ্চিত করেছে। পরাগ জৈনের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন

মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘র’-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরাগ জৈন স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন। বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার নানা উদ্যোগের খবরের মধ্যেই ‘র’ প্রধানের ঢাকা সফরটি সামনে এলো। এর আগে চীন সফর শেষে তার বাংলাদেশে আসার বিষয়টি এ সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তবে ঢাকা সফরে পরাগ জৈন ও তার প্রতিনিধিদলের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘সম্পর্ক উন্নয়নে’ চীন সফরের পর ‘র’ প্রধান এখন বাংলাদেশে বেতন দিচ্ছে না বাফুফে, ফেসবুকে ব্রিটিশ কোচ লিখলেন, ‘খুব ভয়ে আছি’ ডিজিএফআই’র আমন্ত্রণে ঢাকায় ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা: জামায়াতের সাথে মার্কিন থিংক ট্যাংকের বৈঠক এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭ লাখ ফেল, শিক্ষামন্ত্রী মিলনের কারসাজি- অভিযোগ শিক্ষার্থীদের ‘আমিররাও বখরা খায়’, আমিরের উদ্দেশ্যে উপজেলা জামায়াত নেতার ফেসবুকে ক্ষোভ র‌্যাবের হেলিকপ্টার কি ছয়তলার উচ্চতায় নেমে এসেছিল? র‌্যাবের হেলিকপ্টার কি ছয়তলার উচ্চতায় নেমে এসেছিল? মানিকগঞ্জে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগ কর্মী শিহাবের খুনিদের বিচার দাবি ছাত্রলীগের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার সামনে শত শত মানুষ মানবিক বিভাগে প্রতি ১০০ ছাত্রে ফেল ৫৯ জন পুলিশের ৭ কর্মকর্তার বদলি-পদায়ন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ ‘র’ প্রধান ঢাকায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও যেসব দেশ যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরান বাবার শেষকৃত্যে ড্রোনের হানা, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির ২০ কোটি রুপির পারিশ্রমিক ছেড়ে প্রযোজক হওয়ার পথে শ্রদ্ধা কাপুর