ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক
বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভিসি ও ছাত্রদল নেতাদের ভবনের ভেতরে রেখে তালা দিলো চুয়েট শিক্ষার্থীরা
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার
প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত
ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার
যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি
এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭ লাখ ফেল, শিক্ষামন্ত্রী মিলনের কারসাজি- অভিযোগ শিক্ষার্থীদের
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বিপর্যয় দেখা দিয়েছে সামগ্রিকভাবে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। আর অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।
গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পাস করেছে এবং ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন শিক্ষার্থী ফেল করেছে।
এমন
বিপর্যয়কর ফলাফলের জন্য শিক্ষার্থীরা দায়ী করছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে। তার নির্দেশেই পাসের হার কমানো হয়েছে, এমন ভাষ্য তাদের। গত বছর এ পরীক্ষায় ৬ লাখ ৬০ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। সে হিসাবে এবার ফেল করা শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। আজ ১০ই আগস্ট, সোমবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।