আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক লাইমলাইটে চলে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ক্ষমতায় যাওয়ার ব্যাপারে অনেকটাই নিশ্চিত দলটি। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদে যদি ক্ষমতাসীন দল হয় বিএনপি, তবে বিরোধী দল হবে কারা? এই প্রশ্নের উত্তর খুঁজেছে বিবিসি বাংলা। গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এখন আওয়ামী লীগের অবস্থা বিপর্যস্ত। দলটির রাজনীতি নিষিদ্ধ হবে কি-না সে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। মনে করা হচ্ছে, রাজনীতির মাঠে সহসাই শক্তভাবে ফিরে আসতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের এমন অবস্থায় এককভাবে সরকারে আসতে পারে বিএনপি। দলটি ক্ষমতায় এলে বিরোধী দল কারা হবে এ নিয়ে আলোচনা চলছে। এরইমধ্যে দেশের বিভিন্ন ইসলামি দলগুলোকে নিয়ে জোট গড়ার চেষ্টা

করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কি ইসলামি দলগুলোই বিরোধী জোট হবে? এ বিষয়ে জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন, আমরা কখনও বিরোধী দলে বসবো এই চিন্তা করি না বরং আমরা মনে করি, জনগণ আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে এমন সংখ্যক আসন দেবেন, যে আসনের মাধ্যমে আমরা সরকার গঠনের পর্যায়ে যাবো ইনশাআল্লাহ। ইসলামি দলগুলোর মধ্যে আকিদাগত নানা বিরোধ থাকলেও জোট গড়ার বিষয়ে প্রায় সবাই একমত। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, চিন্তাগত বা মতাদর্শগত মতভিন্নতাগুলো আমরা এই মুহুর্তে রাজনীতির মঞ্চে উপস্থিত করতে চাচ্ছি না। রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে সম্পূর্ণ একমত প্রকাশ করেন এই নেতা। নানা সময়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করলেও

পরিবর্তিত পরিস্থিতিতে দলটির সঙ্গে ঐক্য গড়ায় দ্বিমত নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের। তিনি বলেন, ঐক্যের যে প্রক্রিয়া চলছে তাতে আমরা আগ্রহী। আমরাই আগে থেকেই এ ব্যাপারে বলে এসেছি। ইসলামী দলগুলো জোট করে তেমন সফলতা পাবে না বলেও মনে করেন অনেক বিশ্লেষক। তাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারাই বিরোধী দল হয়ে ওঠে কি-না। এমন প্রশ্নও উঠে আসছে। রাষ্ট্রবিজ্ঞানী আব্দুল লতিফ মাসুদ মনে করেন, বাংলাদেশের মানুষ ধার্মিক কিন্তু ধর্মান্ধ নয়। ভোটের মাঠে জনগণ নৌকা অথবা ধানের শীষেই ভোট দেন। তিনি বলেন, জামায়াতে ইসলামের ভোট হতে পারে সর্বোচ্চ ১১ শতাংশ। কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নয়।

বাংলাদেশের মানুষ মোল্লাতন্ত্রেও বিশ্বাস করে না, নাস্তিকতন্ত্রেও বিশ্বাস করে না। বাংলাদেশে এর আগে একবার মাত্র ইসলামি দলগুলোর বৃহৎ ঐক্যের নজির আছে। সেটাও প্রায় ৪৬ বছর আগে ১৯৭৮ সালে। সেসময় জামায়াতসহ চারটি ইসলামি দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ (আইডিএল) গঠন করেছিল। জোটটি সংসদ নির্বাচনে ২০টি আসন পেয়েছিল। পরে অবশ্য সেই ঐক্য আর থাকেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা