‘আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয়, ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’: ড. কার্জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

‘আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয়, ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’: ড. কার্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬ |
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আইনি পদক্ষেপকে ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান কার্জন। তিনি বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি হারিয়ে যাওয়ার নয়, তারা আরও দশ থেকে পঞ্চাশ গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে। ‘মানচিত্র’ নামের একটি টেলিভিশন টকশোতে সমসাময়িক রাজনীতি ও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। টকশোতে দেশের রাজনৈতিক সংস্কৃতি ও দল নিষিদ্ধের নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন ড. কার্জন। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশেই নির্বাহী আদেশে কিংবা আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এমন নজির নেই। যে

দলটি অন্তত ৪০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে, তাদের এভাবে নিষিদ্ধ করা যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়; এর সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক শেকড় রয়েছে। চাইলেই একে সহজে উপড়ে ফেলা সম্ভব নয়। রাজনৈতিক দল নিষিদ্ধের এই প্রবণতা দেশের ভবিষ্যতের জন্য গভীর সংকট ডেকে আনবে বলে মনে করেন আইন বিভাগের এই অধ্যাপক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যে মানদণ্ডের ভিত্তিতে আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ভবিষ্যতে সরকার পতনের পর সেই একই আইনের ভিত্তিতে অন্য সরকারি দলগুলোকেও নিষিদ্ধ করার ন্যায্যতা তৈরি হবে। ফলে দেশ ‘নিষিদ্ধ আর প্রতিহিংসার চক্রেই’ ঘুরপাক খেতে থাকবে। আদালতে দল নিষিদ্ধের এই আইন টিকবে কি না—সঞ্চালকের এমন

প্রশ্নের জবাবে ড. কার্জন বলেন, সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। এই সর্বোচ্চ আইনে যে মৌলিক অধিকার বা মানবাধিকারের কথা বলা হয়েছে, সেটার সঙ্গে অন্য কোনো আইন সাংঘর্ষিক হলে তা বাতিল হয়ে যায়। এই আইনটি যদি কেউ উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন, তবে তা টিকবে না বলেই তিনি মনে করেন। বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে অধ্যাপক কার্জন বলেন, ক্ষমতায় যাওয়ার পর অতীত সরকারগুলোর মতো উদ্ধত ও আবেগতাড়িত সিদ্ধান্ত নিলে তা শেষ পর্যন্ত নিজেদের জন্যই আত্মঘাতী হয়। বর্তমান সরকারের কাছে এমন অবিমৃষ্যকারী সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল না। দেশের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ড. কার্জন বলেন, ‘বাংলাদেশ বর্তমানে গভীর বিপদের মধ্যে আছে। কার্যত এটি

একটি উপনিবেশ বা ‘কলোনি’ রাষ্ট্রে পরিণত হয়েছে। জিওপলিটিকসের নিয়ন্ত্রকেরা সব সময় এমন একটা সরকারই চাইবে, যারা তাদের কথা অনুযায়ী কাজ করবে।’ দেশের এই নাজুক পরিস্থিতিতে শেখ হাসিনা যে দেশপ্রেম নিয়ে সরকার পরিচালনা করেছিলেন, সেটি মূল্যায়ন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম