এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬

এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬ |
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত ছবি ‘প্রেশার কুকার’। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে এটি। এবার যুক্তরাজ্যের বাংলাভাষী দর্শকদের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’-এর নবম আসরে প্রিমিয়ার হবে রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি। আগামী ২২ এপ্রিল লন্ডনে ছবিটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প এবং ব্যতিক্রমী নির্মাণশৈলী উপস্থাপনের লক্ষ্যেই উৎসবের এবারের আসরে ‘প্রেশার কুকার’কে নির্বাচিত করা হয়েছে। লন্ডনে অনুষ্ঠিতব্য এই বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী সশরীরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আলোচিত এই ছবিটিতে একসঙ্গে চার নায়িকা অভিনয় করেছেন। তারা হলেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া

শান্তা। ছবিটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রায়হান রাফী বলেন, ‘প্রেশার কুকার’ মূলত একটি আর্টিস্টিক ধাঁচের সিনেমা। এটি উৎসবকেন্দ্রিক দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পাবে বলেই মনে করেন এই নির্মাতা। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী এখনো চলমান রয়েছে। উল্লেখ্য, ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল’ উৎসবটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। চলচ্চিত্র উৎসবটি থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়াকে পুরো টিমের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন রাফী। এদিকে দেশের গণ্ডি পেরিয়ে চলতি সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ায় প্রদর্শিত হচ্ছে ‘প্রেশার কুকার’। এছাড়া আগামী সপ্তাহ থেকে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে ছবিটি মুক্তি পাওয়ার কথা

রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই