ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬

ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬ |
অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকারের সমর্থকদের বড় অংশ মুখে যতই ভারতনির্ভরতা কমানোর কথা বলুক, দিনভর ভারতবিরোধিতার পুরনো রেকর্ড বাজাতে থাকুক, বাস্তবতা হচ্ছে প্রতিযোগিতামূলক দামে এবং স্বল্প সময়ের মধ্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ভারতের বিকল্প নেই। শেখ হাসিনা সরকারের জ্বালানি নিরাপত্তা প্রকল্পের আওয়তায় নির্মিত ফ্রেন্ডশিপ পাইপলাইনে নিয়মিত বিরতিতে জ্বালানি তেল এবং স্থল ও নদীবন্দর দিয়ে চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দেশে আসছে। একই ধারাবাহিকতায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানিও অব্যাহত রয়েছে। আজ ১১ই এপ্রিল, শনিবার বন্দর দিয়ে তিনটি ট্রাকে করে মোট ১১৬ টন গম দেশে প্রবেশ করেছে। এই চালানটি আমদানি করেছে রিফা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওবায়দুল ইসলাম

হেলেন। তিনি জানান, ভারত থেকে তিনটি গাড়িতে করে মোট ১১৬ টন গম দেশে আনা হয়েছে। বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের খাদ্য চাহিদা পূরণে হিলি স্থলবন্দর দিয়ে নিয়মিতভাবে গমসহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানি করা হচ্ছে। এতে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা মিলছে। আমদানিকারকরা বলছেন, দেশের বাজার স্থিতিশীল রাখতে খাদ্যশস্য ছাড়াও আরও বিবিধ ভারতীয় পণ্যের চালান নিয়মিত বাংলাদেশে আসবে। রাজনৈতিক-সামরিক নানাবিধ অস্থিরতা আর উস্কানি সত্ত্বেও সেই ভারত থেকে নিয়মিত বিরতিতে আসছে চাল-গমসহ বিভিন্ন খাদ্যশস্য। অবিরত ভারতবিরোধিতা সত্ত্বেও বন্ধ হয়নি বাণিজ্য। বরং ক্রমশ বেড়েই চলেছে ২০২৪ সালের আগস্টের পর থেকে। মুখে ভারতবিরোধী কথাবার্তা বললেও ভারত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির কোনো সহজ ও সাশ্রয়ী বিকল্প যেমন খুঁজে

পায়নি ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার, তেমনি ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক অতীতের চেয়ে জোরদার করার পথে হাঁটছে তারেক রহমানের বিএনপি সরকার। বাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চাল, পেঁয়াজ, গমসহ একাধিক পণ্যের জন্য ভারতই বাংলাদেশের প্রধান উৎস। সড়ক পথে কম খরচে স্বল্প সময়ে পণ্য পৌঁছে যায় দেশে। বর্তমান সংকটময় মুহূর্তে আবারও দেখা যাচ্ছে সরকারকে ভারতমুখী হতে হয়েছে। এতে স্পষ্ট হচ্ছে, আবেগ নয়, বাস্তবতাই অর্থনীতির নিয়ামক। ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে ঐতিহাসিকভাবে স্বীকৃত হলেও বর্তমান সরকার ও তাদের লোকজন বারবার অকারণে ভারত বিরোধীতা করে বাংলাদেশকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন সুধীজন। এতে দিনদিন জটিলতা সৃষ্টি হচ্ছে। ক্ষতিগ্রস্ত

হচ্ছে জনগণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল