ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬ |
দেশজুড়ে রাজনৈতিক প্রতিকূলতা এবং সরকারি চাপের মুখেও ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছেন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত প্রার্থীরা। নির্বাচনে সাধারণ সম্পাদকসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি পদে জয়লাভ করেছেন তারা। যাকে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী ঘরানার বড় সাফল্য হিসেবে দেখছেন সাধারণ আইনজীবীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এই নির্বাচনে সবচেয়ে আলোচিত ছিল সাধারণ সম্পাদক পদের ফলাফল। এই পদে আওয়ামী লীগপন্থী স্বতন্ত্র প্রার্থী শেখ ফরিদ ৯৫ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থী ইউনুস আলী পেয়েছেন মাত্র ৭৬ ভোট। বিএনপি ও জামায়াতের আলাদা প্যানেল থাকলেও শেখ ফরিদের এই জয় প্রমাণ করে যে, সাধারণ আইনজীবীদের মধ্যে তার

ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং দলের আদর্শিক ভিত্তি এখনো সুদৃঢ়। ১২টি পদের মধ্যে আওয়ামী লীগপন্থী প্রার্থীরা ৫টি পদে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক ছাড়াও অন্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি জীতেন চন্দ্র পাল ও রুহুল আমীন, সহ-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রধান, কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার ইবনে মোস্তফা। তৃণমূল আইনজীবীদের মতে, এই জয় কেবল পদের জয় নয়; বরং বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের আদর্শিক অবস্থানের প্রতি সদস্যদের আস্থার প্রতিফলন। নির্বাচনে ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদেও আওয়ামী লীগ ঘরানার স্বতন্ত্র প্রার্থী আবু বকর মোস্তাক আলম হাড্ডাহাড্ডি লড়াই করেছেন। তিনি ১১১ ভোট পেলেও মাত্র ৪ ভোটের ব্যবধানে বিএনপিপন্থী ইউসুফ আলীর (১১৫ ভোট) কাছে হার

মানেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে জয়-পরাজয়ের ব্যবধানই বলে দেয় যে, ঠাকুরগাঁও বারে আওয়ামী লীগপন্থী প্রার্থীরা কতটা শক্তিশালী অবস্থান ধরে রেখেছেন। ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির এই ফলাফলকে ঘিরে আওয়ামী লীগ ঘরানার আইনজীবীদের মধ্যে খুশির জোয়ার বইছে। বিশেষ করে জামায়াতপন্থী প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে সাধারণ সম্পাদক পদটি ছিনিয়ে আনায় নেতাকর্মীদের মনোবল চাঙা হয়েছে। তারা বলছেন, সঠিক নেতৃত্ব ও ঐক্য থাকলে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও বিজয় সম্ভব, যার প্রমাণ এই নির্বাচন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সারওয়ার হোসেন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে ঠাকুরগাঁও বারে আওয়ামীপন্থী আইনজীবীরা তাদের সাংগঠনিক সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম