বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬ |
বিএনপির জন্য আগামী দিনে সবচেয়ে বড় সংকট হবে দলের ভেতরে থাকা ‘গুপ্ত জামায়াত’ সদস্যদের চিহ্নিত করা। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দলটির জন্য ‘আত্মঘাতী’ হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনিস আলমগীর। সম্প্রতি দৈনিক কালের কণ্ঠ আয়োজিত ‘কালের সংলাপ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আনিস আলমগীর বলেন, বিএনপির ভেতরে এখন সবচেয়ে বড় বিভ্রান্তি হলো—কে আসলে বিএনপি আর কে আসলে ‘গুপ্ত জামায়াত’। তিনি দাবি করেন, সাংবাদিক ও বুদ্ধিজীবী মহলের অনেকেই বিএনপির মুখোশ পরে থাকলেও আসলে তারা জামায়াত ঘরানার রাজনীতিতে বিশ্বাসী। এই ‘গুপ্ত’ সদস্যরা ভুল সময়ে ভুল পরামর্শ দিয়ে বিএনপিকে যেকোনো সময় বড় বিপদে

ফেলতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ এটি করা হলে রাজনীতিতে কেবল বিএনপি ও জামায়াতই অবশিষ্ট থাকবে। সেক্ষেত্রে জামায়াতের উগ্র আদর্শ দিয়ে বিএনপির রাজনীতি কলুষিত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকবে।” তাঁর মতে, আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই মূলত একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং তারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু আদর্শিক শত্রু নয়। বরং জামায়াতই হলো চূড়ান্ত আদর্শিক শত্রু। আলোচনায় আনিস আলমগীর সাবেক সেনা কর্মকর্তা মেজর আখতারুজ্জামানের প্রসঙ্গ টেনে বলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তবে তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থান ভিন্ন হতে পারে। তিনি উল্লেখ করেন, যারা প্রকাশ্যে অন্য কোনো দলে

যোগ দেয়, তাদের চেয়ে যারা দলের ভেতর ‘গুপ্ত’ থেকে কাজ করে, তারা বেশি বিপজ্জনক। সাম্প্রতিক সময়ের আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতীতে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ‘হেলমেট বাহিনী’র মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এবারও সেই হেলমেট বাহিনীর সক্রিয়তা দেখা গেছে, যাদের অনেকের পরিচয় পরবর্তীতে ছাত্রশিবির হিসেবে সামনে এসেছে। বিপক্ষ শক্তির কঠোর সমালোচনা করে এই সাংবাদিক বলেন, যারা বাংলাদেশের অস্তিত্ব বা একাত্তরের মুক্তিযুদ্ধকে মনে-প্রাণে বিশ্বাস করে না, তাদের এ দেশে রাজনীতি করার নৈতিক অধিকার নেই। যারা জাতীয় সঙ্গীত বাজলে বসে থাকে কিংবা নিয়ম রক্ষার খাতিরে শহীদ মিনারে যায়, তারা আসলে একাত্তরের আদর্শকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। আনিস আলমগীর আরও সতর্ক করে

বলেন, দেশে যদি উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটে, তবে প্রতিবেশী রাষ্ট্র ভারত একে পুঁজি করবে। তারা একে অজুহাত হিসেবে ব্যবহার করে নিজেদের দেশে মুসলিম নির্যাতনের পথ প্রশস্ত করবে এবং নরেন্দ্র মোদি সরকার পুনরায় ক্ষমতায় আসার জন্য একটি ‘ট্রাম্প কার্ড’ পেয়ে যাবে। তিনি অভিমত দেন যে, কোনো রাজনৈতিক দল যদি রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের নামে মুক্তিযুদ্ধের চেতনা কিংবা বাহাত্তরের সংবিধানকে অস্বীকার করে, তবে তারা জাতির জন্য হুমকি। তবে কোনো দল যদি তাদের অতীতের ভুলের জন্য অনুশোচনা করে এবং বাংলাদেশের মূল চেতনা ধারণ করে রাজনীতি করতে চায়, তবে জনগণ তাদের গ্রহণ করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম