‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬

‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬ |
রাজধানীর ধানমন্ডিতে চাচাতো ভাইয়ের বাসা থেকে গত মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। এদিকে, এরই মধ্যে তার জামিন হয়েছে—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পাননি। বরং তার রিমান্ড ও জামিনের আবেদন খারিজ করে ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে অনুসন্ধানে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে শিরীন শারমিন চৌধুরীর জামিনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচিত বিষয়ে একাধিক (১, ২, ৩, ৪) গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণে জানা যায়, ২০২৪ সালে জুলাই আন্দোলন

চলাকালে রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় গত ০৭ এপ্রিল (মঙ্গলবার) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে ওইদিনই তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে, তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শিরীন শারমিন চৌধুরীকে মধ্যরাতে আটক ও গ্রেফতার প্রক্রিয়া এবং আদালতে উপস্থাপনের সময় বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ বৃহস্পতিবার আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়। অর্থাৎ, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন

শারমিন চৌধুরীর জামিন হয়নি তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। সুতরাং, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন