প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী নিজ দলের অনলাইন সক্রিয়তা এবং প্রচার কৌশলের দুর্বলতা নিয়ে তীব্র ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন। তাঁর দাবি, প্রতিপক্ষের কর্মীরা ছোট কোনো ঘটনাকেও সুসংগঠিতভাবে ‘ন্যাশনাল ইস্যু’ বানিয়ে ফেললেও, নিজেদের হাজার হাজার নেতাকর্মীর ত্যাগ ও নির্যাতনের চিত্র তুলে ধরতে ব্যর্থ হচ্ছে দল। মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি দলের সমন্বয়হীনতা, নীতিনির্ধারণী পর্যায়ের উদাসীনতা এবং তরুণ মেধাবীদের কাজে লাগাতে না পারার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। ফেসবুক স্ট্যাটাসে গোলাম রব্বানী লিখেছেন, প্রতিপক্ষের তথাকথিত ‘বি বা সি’ টিমের কেউ আহত-নিহত হলে বা কোনো কর্মী গ্রেপ্তার হলে তাদের নেতাকর্মীরা অসংখ্য আইডি ও

পেজ থেকে একযোগে হাইপ তোলে। বিষয়টিকে তারা রীতিমতো জাতীয় ইস্যুতে রূপান্তর করে নিজেদের প্রত্যাশা অনুযায়ী প্রতিকার নিশ্চিত করে। বিপরীতে নিজ দলের চিত্র তুলে ধরে তিনি বলেন, “আমাদের শত-সহস্র নেতাকর্মী প্রতিনিয়ত হতাহত ও অবর্ণনীয় নির্যাতন-নিপীড়নের শিকার, লক্ষাধিক নেতাকর্মী ভুয়া মামলা ও বিনা মামলায় গ্রেপ্তার, জেল-জুলুমের শিকার হচ্ছে; অথচ আমরা সংখ্যায় অনেক বেশি হয়েও কেন আমাদের যৌক্তিক দাবিকে সর্বস্তরে সেভাবে তুলে ধরতে পারছি না?” দলের উচ্চপর্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রব্বানী লেখেন, “সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েও কেন দলীয়ভাবে এগুলো ন্যাশনাল ইস্যু হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হচ্ছি? সেই অপারগতা, দুর্বলতা ও বিচ্ছিন্নতা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে দলীয়ভাবে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে?” তিনি আরও

জানতে চান, অনলাইন উপস্থিতি ও সক্রিয়তা বৃদ্ধি বা দলীয়ভাবে ‘টিম’ হিসেবে পারফর্ম করতে গত ২০ মাসে কোনো সভা বা মিটিং হয়েছে কি না। সাবেক এই ছাত্রনেতা মনে করেন, দলের তরুণ প্রজন্মের মেধাবী ও সৃজনশীল অ্যাক্টিভিস্টদের পরামর্শ বা আইডিয়া নেওয়ার কোনো উদ্যোগ নেই। তাঁর মতে, সঠিক পলিসি ও সমন্বয় থাকলে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। কিন্তু এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে ভাবার মতো কেউ আছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। স্ট্যাটাসের শেষে তিনি আক্ষেপ করে লিখেন, “দলের উচ্চপর্যায়ে এই অতি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মাথা ঘামানোর, ভাবার, সময় ও শ্রম দিয়ে আমলে নেওয়ার কেউ কি আছেন? আমার জানা নাই!” গোলাম

রব্বানীর এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৃণমূলের কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট