আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬ |
বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আরোপিত বিধিনিষেধ এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার প্রতিবেদিত সিদ্ধান্তের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে একটি আন্তর্জাতিক নাগরিক স্বাধীনতা ও মানবাধিকার সংগঠনগুলোর জোট। ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াভিত্তিক একাধিক সংগঠন নিয়ে গঠিত এই জোট এক বিবৃতিতে বলেছে, এসব পদক্ষেপ বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা, রাজনৈতিক বহুমত ও মৌলিক নাগরিক স্বাধীনতার জন্য একটি “গুরুতর পশ্চাদপদতা” নির্দেশ করে। জোটটি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডে বিস্তৃত নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার এবং রাজনৈতিক সংগঠনের স্বাধীনতার মতো মৌলিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে তারা স্বীকার করেছে যে, যেকোনো ধরনের অভিযোগের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা জরুরি, তবে তা অবশ্যই ব্যক্তিভিত্তিক,

স্বচ্ছ এবং স্বাধীন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক দল পর্যায়ের কর্মকাণ্ডে সামগ্রিক নিষেধাজ্ঞা “গণতান্ত্রিক প্রতিযোগিতাকে সংকুচিত করতে পারে” এবং ভবিষ্যতে এর নেতিবাচক নজির তৈরি হতে পারে। জোটটি বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আরোপিত বিধিনিষেধগুলো দ্রুত পুনর্বিবেচনা করা উচিত এবং রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন। পাশাপাশি যেকোনো তদন্ত অবশ্যই আদালতের মাধ্যমে এবং ব্যক্তিগত দায় নির্ধারণের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে— গ্লোবাল জাস্টিস নেটওয়ার্ক ফাউন্ডেশন (কানাডা), সাউথ এশিয়ান রাইটস ইনিসিয়েটিভ (ফ্রান্স), হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন (বেলজিয়াম), ড্যানিস সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলোপমেন্ট এন্ড হিউম্যান রাইটস (ডেনমার্ক), গ্লোবাল ডায়োসোপরা কম্যুনিটি (ফিনল্যান্ড), গ্লোবাল বাংলাদেশ ইউনিটি নেটওয়ার্ক (অস্ট্রেলিয়া) এবং

ইনটারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ (সুইজারল্যান্ড)। জোটটি জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর সঙ্গে সম্পৃক্ত থেকে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের পক্ষে কাজ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম