বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৬ |
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে স্বাক্ষরিত ভারতের সাথে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৮ হাজার মেট্রিক টন বা ৯৬ লাখ লিটার ডিজেল ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছেছে। আগামী ১৭ই এপ্রিল এই পাইপলাইনের মাধ্যমেই আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনার প্রক্রিয়া চলছে। ১০ই এপ্রিল, শুক্রবার মধ্যরাতে এই চালান গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তারা আরও জানান, চলতি এপ্রিল মাসে মোট ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) কাজী মো. রবিউল আলম বলেন, শুক্রবার

মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল সফলভাবে গ্রহণ করা হয়েছে এবং ১৭ই এপ্রিল আরও ৫ হাজার মেট্রিক টনের একটি চালান আসার কথা রয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে করা এই চুক্তির অধীনে ইউনূস সরকারের সময় গত বছরের ডিসেম্বরের শুরুতে ২ লাখ টন ডিজেল আনা হয়েছিল। বর্তমান জ্বালানি সংকটে আবারও নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে আসছে ডিজেল। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে এই ৪০ হাজার মেট্রিক

টন ডিজেল আনা হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৮ হাজার মেট্রিক টন ইতোমধ্যে পৌঁছেছে। এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে চারটি চালানের মাধ্যমে পাইপলাইনে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। শেখ হাসিনার সরকার এবং নরেন্দ্র মোদির সরকারের যৌথ উদ্যোগে স্থাপিত পাইপলাইনটি ২০২৩ সালের মার্চে উদ্বোধন হয়েছে। এর মোট দৈর্ঘ্য ১৩১.৫৭ কিলোমিটার (ভারতে ৫ কি.মি এবং বাংলাদেশে ১২৬.৫৭ কি.মি) এবং ক্ষমতা বার্ষিক ১ মিলিয়ন মেট্রিক টন (এমএমটিপিএ)। উল্লেখ্য, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিপ্ট টার্মিনালে এসব জ্বালানি পৌঁছায়। পরবর্তীতে সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিনটি তেল বিপণন কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। আগে

রেলপথে সরবরাহ হতো, কিন্তু পাইপলাইন চালু হওয়ায় পরিবহন খরচ কমেছে এবং সরবরাহ নিরবচ্ছিন্ন হয়েছে। ভারতের ৮০ ভাগ অর্থায়নে পাইপলাইনটি নির্মিত হয়েছে। চুক্তির তথ্য বলছে, দীর্ঘমেয়াদী চুক্তিতে বার্ষিক আমদানি পরিমাণ ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনা রয়েছে: প্রথম তিন বছর ২.৫ লাখ টন, পরবর্তীতে ৩ লাখ, ৩.৫ লাখ এবং শেষে ৪ লাখ টন। এটি দেশের জ্বালানি চাহিদা (বার্ষিক প্রায় ৭৪ লাখ টন রিফাইন্ড ফুয়েল, যার ৮০ শতাংশ আমদানি) মেটাতে সহায়ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ দিন বন্ধ থাকবে স্থলবন্দরে আমদানি-রপ্তানি পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান ১১ দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা ভারতের ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’এ ভয়ঙ্কর কাঁপন প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনী: বিকৃত ইতিহাসের বিপরীতে দালিলিক সত্য শেখ হাসিনার অবিস্মরণীয় অবদান, পরমাণু যুগে বাংলাদেশ: মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী ৫০১ প্রকৌশলীর অভিনন্দন ধাপে ধাপে মাশুল-ভাড়া বৃদ্ধি, আমদানি-রপ্তানিতে ব্যয়বৃদ্ধি: ভোক্তার নাভিশ্বাস চরমে নিখোঁজের ১২ ঘণ্টা পর জলাশয়ে মিলল রোহিঙ্গা গৃহবধূর নিথর দেহ ‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি