চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬ |
চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘদিনের রাজপথের নীরবতা ভেঙে রাজপথে নেমেছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন, মিথ্যা মামলা ও হত্যার প্রতিবাদে এবং সংগঠনের ওপর আরোপিত অসাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এই বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণিগ্রাম বাজার এলাকায় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে রাজপথে আছড়ে পড়েন। দুপুর দেড়টার দিকে শুরু হওয়া এই মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাণিগ্রামের আকাশ-বাতাস। দীর্ঘ ২০ মাস ধরে চলমান রাজনৈতিক প্রতিহিংসা ও দমননীতির বিরুদ্ধে ছাত্রলীগের এই ঝটিকা মিছিল স্থানীয় সাধারণ ছাত্র-জনতার

মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং কারাবন্দি সকল দেশপ্রেমিক নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত জমায়েতে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলেন, ছাত্রলীগ কোনো নিষিদ্ধ করার মতো সংগঠন নয়; এটি বাংলাদেশের ইতিহাসের অংশ। ছাত্র সমাজকে দমিয়ে রাখতে যে অগণতান্ত্রিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে, এদেশের তরুণ প্রজন্ম তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। রাজপথে আমাদের উপস্থিতিই প্রমাণ করে যে, বন্দুকের নল বা অসাংবিধানিক আইন দিয়ে ছাত্রলীগের পথচলা থামানো সম্ভব নয়। মিছিলকারীরা অভিযোগ করেন, বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে মাঠছাড়া করতে চায়। কিন্তু বাঁশখালীর মাটি ও মানুষের

সাথে ছাত্রলীগের যে নাড়ির টান, তা কোনো চক্রান্তেই বিচ্ছিন্ন করা যাবে না। অতিদ্রুত দেশের ৫২ শতাংশ মানুষের আবেগ ও ভালোবাসার এই সংগঠনের ওপর থেকে তথাকথিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তারা। এদিকে, মিছিলের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লেও ছাত্রলীগ নেতা-কর্মীরা সফলভাবে কর্মসূচি সম্পন্ন করে এলাকা ত্যাগ করেন। স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামীতে রাজপথে আরও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে অগণতান্ত্রিক সকল সিদ্ধান্তের জবাব দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম