ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তিন টাকায় ১ টাকা অনিয়ম
জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায়
‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয়
‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ
প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে
প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আলম পান্না। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন রেখেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময়ের মতো ‘অভিশপ্ত’ হয়ে উঠছে, যখন মব করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে!
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে পান্না লিখেছেন,
“প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকি আসছে। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলুন, এখনও কি ইউনূসের সেই অভিশপ্ত সময় চলছে?”
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক সাংবাদিক ও নাগরিক পান্নার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং হুমকির
ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। এর আগে আরেক জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরও একই অভিযোগ করেন। জামায়াতে ইসলামীর দুই টক-শো গেস্ট ব্যারিস্টার ফুয়াদ ও ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বিভিন্ন টক-শো’তে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাজনীতির ইতিহাস নিয়ে অপতথ্য, মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদ করায় বিভিন্ন জায়গা থেকে হমকি পেতে থাকেন আনিস আলমগীর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজ থেকে আনিস আলমগীরের উপর সমন্বিত সাইবার এটাক চালানো হয়, ছড়ানো হয় অপতথ্য ও দেয়া হয় হুমকি। দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক মন্তব্যের মধ্য দিয়ে পান্না ইউনূস আমলের নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসের স্মৃতি টেনে এনে বর্তমান সরকারের অধীনে একই ধরনের পরিস্থিতি ফিরে আসছে কি না— তা
নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন জ্যেষ্ঠ সাংবাদিকের এমন অভিযোগ দেশে বাকস্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।