ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার
ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা
‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’
ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে ছাত্র-জনতার চলমান আন্দোলনের জেরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। আন্দোলনকারীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী জোটের একাধিক নেতাকে প্রতিরোধমূলকভাবে আটক করেছে দিল্লি পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে রাহুল ও প্রিয়াঙ্কাসহ শীর্ষ নেতাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক গ্রেফতারের ঘোষণা দেওয়া হয়নি। বিক্ষোভস্থল থেকে রাহুল গান্ধী অভিযোগ করেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর বলপ্রয়োগ করে সরকার গণতান্ত্রিক অধিকার খর্ব করছে।
তিনি বলেন, পরীক্ষায় অনিয়মের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিরোধীদের আন্দোলন অব্যাহত থাকবে। একই ধরনের বক্তব্য দেন প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে সরকারের সংলাপের আহ্বান জানান। এদিকে দিল্লির যন্তর মন্তরে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিও মঙ্গলবার অব্যাহত ছিল। আন্দোলনের নেতারা জানিয়েছেন, সরকারের আশ্বাসে তারা সন্তুষ্ট নন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পর্যবেক্ষকদের মতে, ছাত্র আন্দোলনকে ঘিরে বিরোধী দলগুলোর সরাসরি মাঠে নেমে পড়া কেন্দ্রের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিল। ফলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন শিক্ষাব্যবস্থার গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।