৯ হাজার অভিবাসীকে গুয়ানতানামো বে কারাগারে পাঠাবে ট্রাম্প প্রশাসন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

৯ হাজার অভিবাসীকে গুয়ানতানামো বে কারাগারে পাঠাবে ট্রাম্প প্রশাসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
কিউবার গুয়ানতানামো বে-তে অবস্থিত যুক্তরাষ্ট্রের কুখ্যাত ও বিতর্কিত আটককেন্দ্রে (কারাগার) ৯ হাজার অবৈধ অভিবাসী পাঠানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। এ প্রক্রিয়া এই সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে বলে দ্য ওয়াশিংটন পোস্ট ও পলিটিকো মঙ্গলবার জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, যেসব বিদেশি নাগরিকদের গুয়ানতানামোতে স্থানান্তরের চিন্তা করা হচ্ছে, তাদের মধ্যে বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, হাইতি, আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, পোল্যান্ড, তুরস্ক ও ইউক্রেনের অভিবাসীরা রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র গুয়ানতানামোতে প্রায় ৫০০ অভিবাসী আটক রেখেছে। তবে নতুন পরিকল্পনার আওতায় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রায় ৯ হাজার ব্যক্তিকে সেখানে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নাইন-ইলেভেনের সন্ত্রাসী হামলার পর সন্দেহভাজন জঙ্গিদের

আটক রাখার জন্য গুয়ানতানামো বে বিশ্বব্যাপী কুখ্যাত হয়ে ওঠে। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, অবৈধ অভিবাসীদের গুয়ানতানামোতে পাঠানোর পরিকল্পনা রয়েছে তার প্রশাসনের। আগামী বুধবার থেকেই এ স্থানান্তর প্রক্রিয়া শুরু হতে পারে। যদিও ট্রাম্প প্রশাসনের বক্তব্য, অভিবাসীদের সেখানে সাময়িকভাবে রাখা হবে, পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। সরকারি নথি অনুসারে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে অবস্থিত আটককেন্দ্রে স্থান সংকুলান না হওয়ায় গুয়ানতানামোতে অভিবাসীদের স্থানান্তর করা হচ্ছে। তবে পলিটিকো ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের স্থানান্তর করা হবে, তাদের আগেই জানানো নাও হতে পারে। স্থানান্তরযোগ্য অভিবাসীদের অনেকেই যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নাগরিক হওয়ায় মার্কিন কূটনীতিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ইউরোপীয় বিষয় নিয়ে

কাজ করা স্টেট ডিপার্টমেন্টের কয়েকজন কর্মকর্তা এ পরিকল্পনা বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছেন। পলিটিকো-কে এক স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা বলেন, এ উদ্যোগের উদ্দেশ্য মানুষকে স্তম্ভিত ও আতঙ্কিত করা। কিন্তু আমরা তো মিত্র। এদিকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) সরকারকে এ স্থানান্তর প্রক্রিয়া থেকে বিরত রাখতে একটি মামলা দায়ের করেছে। মামলাটি এখনো বিচারাধীন। এসিএলইউ এর বিবৃতিতে বলা হয়েছে, সরকার গুয়ানতানোমোতে আটক রাখার হুমকি ব্যবহার করে অভিবাসীদের ভয় দেখাচ্ছে, ভবিষ্যতের অভিবাসন নিরুৎসাহিত করছে, স্বেচ্ছা নির্বাসন প্রলুব্ধ করছে এবং অভিবাসন প্রত্যাহার থেকে বিরত থাকার দাবি প্রত্যাহারে বাধ্য করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের