১০ মিনিটে মানসিক চাপ কমাতে পারে ৬ অভ্যাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫

১০ মিনিটে মানসিক চাপ কমাতে পারে ৬ অভ্যাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ |
আমাদের দৈনন্দিন অভ্যাসগুলো শুধু আমাদের স্বভাব বা রুটিন নয়, বরং আমাদের মানসিক অবস্থার সরাসরি প্রতিফলন। আর যখন জীবন হয়ে ওঠে চাপপূর্ণ ও ক্লান্তিকর, তখন কীভাবে আমরা সেই চাপ সামলাই—তা হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলবি হেলথের লাইসেন্সপ্রাপ্ত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. করিম জে. টরেস সানচেজ বলেন, চাপ কমানো মানে হলো শরীর ও মনের প্রতিক্রিয়াকে চিহ্নিত করে তা বিপরীত দিকে চালিত করা। এর লক্ষ্য হলো শরীর ও মনে জমে থাকা কর্টিসল ও অন্যান্য চাপ-সংক্রান্ত হরমোনের প্রভাব কমিয়ে আনা এবং স্বস্তি ফেরানো। কিন্তু যখন সবকিছু একসাথে চাপের মতো এসে পড়ে, তখন শান্ত হওয়া খুব সহজ কাজ নয়। তাই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা এমন ছয়টি ছোট ছোট অভ্যাসের

পরামর্শ দিয়েছেন, যেগুলো মাত্র ১০ মিনিটেই আপনার মানসিক চাপ কমাতে পারে। ১.পেশি শিথিলকরণ চর্চা চাপ শুধু মনে নয়, শরীরেও জমে থাকে। একে ধীরে ধীরে মুক্ত করার একটি কার্যকর পদ্ধতি হলো প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন। পদ্ধতি: বসে বা শুয়ে প্রথমে একটি পেশিকে (যেমন: হাতের মুঠো) ৫ সেকেন্ড শক্ত করে চেপে ধরুন, তারপর হঠাৎ করে ছেড়ে দিন। শিথিল অনুভব করুন ১০-১৫ সেকেন্ড। এরপর ধাপে ধাপে সব বড় পেশিগুলোর ক্ষেত্রে এটি প্রয়োগ করুন। এটি শুধু শারীরিক চাপ নয়, মানসিক দুশ্চিন্তাও কমায়। ২. ১০ মিনিটের প্রাকৃতিক হাঁটা বাইরের হাওয়ায় একটু হাঁটা মানেই মানসিক স্বস্তির ছোঁয়া। পদ্ধতি: মোবাইল ফোন পকেটে রেখে প্রাকৃতিক পরিবেশে একটানা ১০ মিনিট হাঁটুন। চারপাশের রং, শব্দ, গন্ধ, বাতাস—সবকিছু

মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন। এটি মনকে সেই জায়গায় ফিরিয়ে আনে। ৩. দ্য বাটারফ্লাই হাগ এই চর্চাটি আত্মসান্ত্বনার মতোই কাজ করে। পদ্ধতি: নিজের বাহু দুইটি বুকে ক্রস করে ধরুন, যেন জড়িয়ে ধরছেন নিজেকে। তারপর ধীরে ধীরে একবার বাম, একবার ডান হাতে হালকা ট্যাপ দিন—যেন প্রজাপতির ডানা ঝাপটাচ্ছে। এই ছন্দময় নরম নড়াচড়া ১ থেকে ৩ মিনিট চালিয়ে যান। ৪. শরীর ঝাঁকানো শরীরের ভেতরে থাকা অতিরিক্ত উত্তেজনা ও শক্তি মুক্ত করতে হালকা নাচ, ঝাঁকুনি বা লাফ দেওয়ার মতো সহজ অনুশীলন করতে পারেন। পদ্ধতি: ৫-১০ মিনিটের জন্য হাত, পা, কাঁধ ইচ্ছেমতো ঝাঁকিয়ে দিন। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সহায়তা করে। ৫. মনের গল্প বদলানো চাপ অনেক সময় আমাদের মনের তৈরি নেতিবাচক গল্প থেকে

আসে। পদ্ধতি: নিজেকে জিজ্ঞেস করুন—আমি আসলে কী ভাবছি? যেমন: ‘আমি ব্যর্থ হচ্ছি’ বা ‘আমি একা।’ এরপর নিজেকে জিজ্ঞেস করুন, ‘আর কী সত্য হতে পারে?’ এই প্রশ্ন আপনাকে নিজের মানসিক গল্প পাল্টাতে সাহায্য করবে। ৬. নিরাপদ স্থান কল্পনা মনে এমন একটি জায়গার ছবি আঁকুন, যেখানে আপনি নিরাপদ ও শান্ত অনুভব করেন। পদ্ধতি: বাস্তব হোক বা কাল্পনিক চোখ বন্ধ করে এমন একটি জায়গা ভাবুন—যেখানে আপনি আরাম বোধ করেন। মনে মনে দেখুন আপনি কী দেখছেন, শুনছেন, গন্ধ পাচ্ছেন। এটি মস্তিষ্ককে চাপের পরিবেশ থেকে সরিয়ে নিয়ে আসে নিরাপদ এক অনুভূতিতে। সূত্র: ইয়াহু নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা মোদির উদ্বোধনের আগেই আগুনে পুড়ল ভারতের তেল শোধনাগার ‘সুরভি স্কুলে’ মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণে সহযোগিতার আশ্বাস ‘অর্থকষ্টে’ সরকার! নিয়ন্ত্রণের ছায়া, স্বাধীনতার প্রশ্ন ঋণ করে আমলাদের ঘি খাওয়ানো বন্ধ হবে কবে? কোরআন আত্ম-পরিচয়ের আয়না বিশ্ববাজারে কমে গেল স্বর্ণের দাম একটি ছাড়া সবই ১৪০ কিমি গতির বল করেছেন নাহিদ রানা সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে এসএসসি পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি