ইফতারের পর প্রাণবন্ত থাকতে পান করুন তরমুজের শরবত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ মার্চ, ২০২৬

ইফতারের পর প্রাণবন্ত থাকতে পান করুন তরমুজের শরবত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৬ |
ইফতারে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখার সহজ উপায় হলো এক গ্লাস তরমুজের শরবত। ফল ও ফলের জুস উভয়ই স্বাস্থ্যের জন্য উপকারী। ফলে রয়েছে সব ধরনের ভিটামিন, মিনারেল; যা দেহকে স্বাস্থ্যকর রাখার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখে। সারা দিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের সময় খুব সহজ উপায়ে অল্প উপকরণে শরবত তৈরি করা যায়। খুব অল্প সময়ে মিন্ট ওয়াটারমেলন শরবত বানিয়ে নিজেকে সতেজ রাখা যায়। তাই ইফতারের শেষ মুহূর্তে সহজে বানিয়ে নিতে পারেন সুস্বাদু এ শরবত। তবে অধিক সতেজ স্বাদের জন্য সরাসরি খেতে পারেন। আর রিফ্রেশিং করতে চাইলে সোডা ওয়াটার ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে সুস্থতার জন্য শরবতে চিনি এড়িয়ে চলাই ভালো। উপকরণ ৩-৪ কাপ

তরমুজ (বিচি ছাড়া)। ১০-১২টি পুদিনাপাতা। ১ টেবিল চামচ লেবুর রস। স্বাদমতো চিনি বা বিট লবণ। এবং বরফ কুচি পরিমাণমতো। পানি এক কাপ। ইফতারে রিফ্রেশিং মিন্ট ওয়াটারমেলন শরবত তৈরি করতে ব্লেন্ডারে তরমুজের টুকরো, পুদিনাপাতা, সামান্য লেবুর রস, চিনি/বিট লবণ ও বরফ কুচি মিশিয়ে নিন। এটি ক্লান্তি দূর করে এবং শরীর হাইড্রেটেড রাখে। স্বাদের ভিন্নতার জন্য সোডা বা স্প্রাইট যোগ করা যেতে পারে, যা ইফতারের জন্য একটি চমৎকার পানীয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”