সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

সিঙ্গাপুরে বিদেশি কর্মী নিয়োগে আমূল পরিবর্তন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
সিঙ্গাপুরের নির্মাণ শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের জনবল সংকট কাটিয়ে উঠতে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন অথরিটি (বিসিএ)। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিসিএ এই নতুন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে চীন ও থাইল্যান্ডের নতুন নির্মাণ শ্রমিকদের সিঙ্গাপুরে প্রবেশের আগে নিজ দেশে আর কোনো বাধ্যতামূলক দক্ষতা পরীক্ষা দিতে হবে না। ২০২৮ সাল থেকে বাংলাদেশসহ অন্যান্য সকল উৎস দেশের শ্রমিকদের জন্য এই সুবিধা কার্যকর করা হবে। এর ফলে বর্তমানে শ্রমিক নিয়োগে যে চার মাস সময় লাগে, তা কমে মাত্র এক মাসে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। নতুন প্রক্রিয়ায়

নির্মাণ সংস্থাগুলো সরাসরি শ্রমিকদের সিঙ্গাপুরে নিয়ে আসতে পারবে। শ্রমিকরা সিঙ্গাপুরে আসার পর কাজ করার পাশাপাশি সেখানেই প্রয়োজনীয় দক্ষতা যাচাই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। বর্তমানে এই পরীক্ষাগুলো উৎস দেশগুলোতে বিসিএ-এর অনুমোদিত কেন্দ্রে দিতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। বিসিএ-এর নির্দেশনা অনুযায়ী, ২০২৮ সাল থেকে নতুন ওয়ার্ক পারমিটধারীদের সিঙ্গাপুরে পৌঁছানোর এক বছরের মধ্যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যথায় তাদের পারমিট নবায়ন করা হবে না। তবে শ্রমিকদের আগমনের আগেই নিয়োগকারী প্রতিষ্ঠানকে পরীক্ষার স্লট বুক করে রাখতে হবে। আর্থিক কাঠামোর ক্ষেত্রেও পরিবর্তনের কথা জানিয়েছে বিসিএ। যেসব শ্রমিকের দক্ষতা সনদ নেই, প্রথম ছয় মাস তাদের জন্য কোম্পানিগুলোকে সাধারণ হারের লেভি প্রদান করতে হবে। এই সময়ের মধ্যে শ্রমিকরা

পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই সুবিধা বজায় থাকবে, অন্যথায় ছয় মাস পর থেকে কোম্পানিগুলোকে উচ্চহারে লেভি দিতে হবে। বিসিএ জানিয়েছে, এই ব্যবস্থার ফলে কোম্পানিগুলো তাদের প্রয়োজন অনুযায়ী শ্রমিকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পাবে। সিঙ্গাপুর কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে প্রকল্পগুলোর জনবল চাহিদা মেটাতে সংস্থাগুলো আরও বেশি গতি পাবে। এছাড়া বিসিএ স্বীকৃত ভোকেশনাল যোগ্যতা থাকা শ্রমিকরা বিকল্প উপায়ে দ্রুত কাজ শুরু করার সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল