ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬

ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৬ |
বর্তমানে দ্রুত ওজন কমানোর জন্য অনেকেই নতুন ধরনের ওষুধের দিকে ঝুঁকছেন। বিশেষ করে সেমাগ্লুটাইড বা তিরজেপাটাইড। যেগুলো বাজারে ওজেম্পিক ও মোঞ্জারো নামে বেশি পরিচিত। এসব ওষুধ দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এগুলো কোনো ‘ম্যাজিক সমাধান’ নয়। দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে জীবনধারার পরিবর্তনও সমান জরুরি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-র প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ওজন কমানোর এসব ওষুধ মূলত শরীরের ক্ষুধা কমিয়ে দেয়। এগুলো শরীরে এমন হরমোনের মতো কাজ করে, যা মস্তিষ্ককে জানায় যে পেট ভরে গেছে। ফলে খাবারের প্রতি আগ্রহ কমে যায় এবং ধীরে ধীরে ওজন কমতে শুরু করে। অনেক ক্ষেত্রে ৭২ সপ্তাহে ১৪ থেকে ২০ শতাংশ

পর্যন্ত ওজন কমার ফল পাওয়া গেছে। তবে প্রায় ১০–১৫ শতাংশ মানুষের ক্ষেত্রে তেমন ফল পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, ওজন কমানোর এই ওষুধ ব্যবহার শুরু করলে অনেক সময় দীর্ঘদিন তা চালিয়ে যেতে হয়। কারণ বেশিরভাগ মানুষ ওষুধ বন্ধ করার পর আবার দ্রুত ওজন বাড়তে দেখেন। গবেষণায় দেখা গেছে, ওষুধ বন্ধ করার কয়েক সপ্তাহের মধ্যেই ওজন বাড়তে শুরু করতে পারে এবং এক বছরের মধ্যে হারানো ওজনের প্রায় ৬০ শতাংশ পর্যন্ত ফিরে আসতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনা। কম ক্ষুধা লাগার কারণে অনেকেই প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে ভুলে যান। যা দীর্ঘমেয়াদে পেশি ক্ষয়, দুর্বলতা বা পুষ্টিহীনতার ঝুঁকি

বাড়াতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন ও মিনারেল গ্রহণ করা জরুরি। ওজন কমানোর ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। এর মধ্যে বমি বমি ভাব, হজমের সমস্যা, গলস্টোন, এমনকি কিছু ক্ষেত্রে অগ্ন্যাশয়ের প্রদাহের ঝুঁকিও দেখা গেছে। নিয়মিত ব্যায়াম না করলে পেশি কমে যাওয়ার আশঙ্কাও থাকে। তবে গবেষণায় কিছু ইতিবাচক দিকও উঠে এসেছে। কিছু ক্ষেত্রে এসব ওষুধ হৃদরোগের ঝুঁকি কমানো, ভালো ঘুমে সহায়তা এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞদের মতে, স্থায়ীভাবে সুস্থ থাকতে হলে ওজন কমানোর ওষুধকে একমাত্র সমাধান হিসেবে দেখা ঠিক নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং দীর্ঘমেয়াদি জীবনধারার পরিবর্তন—এই তিনটির সমন্বয়েই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক