তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ March, ২০২৬

তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ March, ২০২৬ |
গরম পড়তেই তরমুজের কদর বেড়ে যায়। শরীর ঠান্ডা রাখা ও পানির ঘাটতি মেটাতে তরমুজের জুড়ি নেই। এতে প্রায় ৯২ শতাংশ পানি রয়েছে। পাশাপাশি ভিটামিন, আয়রন ও কম ক্যালোরি—যা একে স্বাস্থ্যকর ফল হিসেবে জনপ্রিয় করে তুলেছে। তবে তরমুজ খেতে গিয়ে অনেক সময় ভুল করে বীজ পেটে চলে যায়। এতে কী কোনো ক্ষতি হয়? উত্তর হলো—না, বরং অনেক ক্ষেত্রে উপকারই হয়। বিশেষজ্ঞদের মতে, তরমুজের বীজ সাধারণত হজম হয়ে যায় বা শরীর থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে যায়। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বরং এই বীজে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট, যা শরীরের জন্য উপকারী। তরমুজের বীজ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজমশক্তি বাড়ায়।

এতে থাকা পুষ্টিগুণ ত্বকের জন্যও ভালো—নিয়মিত খেলে ত্বকে উজ্জ্বলতা আসে এবং বলিরেখা কমাতে সহায়ক হতে পারে। এছাড়া যারা ওজন কমাতে চান, তাদের জন্যও এটি একটি ভালো স্ন্যাক্স হতে পারে, কারণ এটি ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে সবচেয়ে ভালো উপায় হলো বীজগুলো শুকিয়ে হালকা ভেজে খাওয়া। এতে স্বাদও বাড়ে, পুষ্টিগুণও ঠিক থাকে। তাই তরমুজের বীজ পেটে চলে গেলে দুশ্চিন্তার কিছু নেই—বরং এটি শরীরের জন্য একটি ছোট কিন্তু উপকারী সংযোজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল