তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

তেলের দাম ১৪০ ডলার ছুঁতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ট্রাম্প প্রশাসনের নৌ অবরোধ কৌশলকে প্রকাশ্যে উপহাস করে বলেছেন, ওয়াশিংটনের চাপ প্রয়োগ নীতি শেষ পর্যন্ত বৈশ্বিক তেলের দাম আরও বাড়িয়ে তুলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইংরেজিতে দেওয়া এক পোস্টে গালিবাফ মার্কিন নীতিকে ‘ভুল পরামর্শনির্ভর’ আখ্যা দিয়ে বলেন, ইরানের তেল রপ্তানি ঠেকানোর কৌশল বাস্তবে বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ শুরুর প্রথম তিন দিনেও ইরানের কোনো তেলক্ষেত্র বা জ্বালানি অবকাঠামোতে ওয়াশিংটনের পূর্বাভাস অনুযায়ী বড় ধরনের ক্ষতি হয়নি। গালিবাফ লিখেছেন, “তিন দিন পেরিয়ে গেছে, কোনো তেলকূপ বিস্ফোরিত হয়নি। চাইলে ৩০ দিনও চালিয়ে যেতে পারে, আমরা সরাসরি সম্প্রচার দেখাতে পারি।” মার্কিন প্রশাসনের সেই দাবিরও সমালোচনা করেন তিনি,

যেখানে বলা হয়েছিল—ইরানের তেল প্রবাহে বাধা সৃষ্টি হলে অভ্যন্তরীণ যান্ত্রিক চাপের কারণে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষভাবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে লক্ষ্য করে গালিবাফ বলেন, “বেসেন্টের মতো ব্যক্তিদের কাছ থেকেই যুক্তরাষ্ট্র এমন আবর্জনাসম পরামর্শ পাচ্ছে, যারা অবরোধ তত্ত্ব দিয়ে তেলের দাম ১২০ ডলারের ওপরে তুলেছে। পরবর্তী গন্তব্য ১৪০ ডলার।” তিনি আরও বলেন, সমস্যা শুধু নীতিতে নয়, বরং নীতিনির্ধারণী মানসিকতায়। এর আগে ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের তেল পরিবহন অবরুদ্ধ হলে পাইপলাইনে অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে এবং এতে অবকাঠামো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে গালিবাফ এসব মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্রের

বর্তমান কৌশল ইরানকে দুর্বল করার পরিবর্তে বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও বাড়িয়ে তুলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম