রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬

আরও খবর

মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে?

ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে

গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল

‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’

সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২%

গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার

জ্বালানী নিরাপত্তাঃ শেখ হাসিনার এনার্জি ডিপ্লোম্যাসি বনাম ইউনুস-তারেকের উচ্চমূল্যের বিদেশী স্বার্থরক্ষা চুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৬ |
রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে এখণ অনলাইন, অফলাইন সরগরম। যারা রূপপুর সহ্য করতে পারছে না তারা বিভিন্ন ভাবে এ কৃতিত্বকে অস্বীকার করছেন। কিছুক্ষণ আগে এক বড় ভাইয়ের পোস্ট দেখলাম – বঙ্গবন্ধু স্যাটেলাইট যেমন লাভের আগে শেষ হয়ে যাবে তেমনি রূপপুর বিদ্যুৎ প্রকল্পও লাভের আগে শেষ হয়ে যাবে। আমি নিশ্চিত এই ভাবনা তাকে আনন্দ দিয়েছে, সান্ত্বনা দিয়েছে। পক্ষে, বিপক্ষে দুই পক্ষকেই কিছু তথ্য দেই। তর্কাতর্কি ও জ্ঞানচক্ষুর পাতা খুলতে সাহায্য করবে দুই পক্ষেরই। ধরলাম বড় ভাইয়ের আশা, তীব্র আকাঙ্ক্ষা পূর্ণ হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেল। তারপরও বাংলাদেশের কোন লস হবে না। কেন? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ ধরা হয়েছে প্রায় ১৩৩৩ কোটি ডলার।

ডলারে দাম অনুযায়ী বাংলাদেশী টাকায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে রাশিয়া। এ টাকা তারা ক্যাশ দেয় নাই। তারা নিজ হাতে খরচ করবে। করেছেও তা। এই ঋণের টাকা ৪% লাভসহ তারা যেহেতু নিজ দায়িত্বে (চুক্তি অনুযায়ী) তুলে নিবে তাই একে বিনিয়োগ বলা ভালো। ১ লাখ ৩৫ হাজার কোটি বিনিয়োগ করবে রাশিয়া ও বাকী ১৫ হাজার কোটি টাকা বাংলাদেশ দেবে। বাংলাদেশ যে টাকা খরচ করেছে তার মধ্যে রয়েছে জমি অধিগ্রহণ, নদী শাসন ইত্যাদি। কাগজপত্রে যাই থাকুক রাশিয়া রূপপুরে বিনিয়োগ করেছে। তৎকালীন সরকার এই বৈদেশিক বিনিয়োগ আনতে পেরেছে। রাশিয়া বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে তাদের টাকা

তুলে নিবে ২৮ বছরে। বিগত সরকারের দুই বছর যেহেতু কাজ হয় নাই। তাই ধরলাম +২ বছর। অর্থ্যাৎ ৩০ বছর। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ বছর বিদ্যুৎ উৎপাদন হবে। তবে এটি সংস্কার করলে আরও ৫০ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আর ৬০ বছর পর্যন্ত এটার সব ধরনের রক্ষণাবেক্ষনের দায়িত্ব রাশিয়ার। রাশিয়া বিদ্যুৎ বিক্রি করে টাকা তুলে নিবে এই কথা জানার পর অনেকের খুশীতে দাঁত বের হয়ে গেছে তাই না? এইতো পাওয়া গেছে। রাশিয়ার কাছে দেশ বিক্রি। চড়া দামে হাসিনা রাশিয়ান বিদ্যুৎ কিনবে! ভাই, বোনেরা একটু ব্রেক মারেন। পুরো শুনে তারপর লাফান। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যাণুযায়ী বেসরকারি কেন্দ্রগুলো থেকে সাধারণত ১১ টাকা থেকে ২০

টাকারও বেশি খরচে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হয়। কেন্দ্রভিত্তিক খরচের কিছু উদাহরণ দিলাম: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র: ১১.৮৩ টাকা বরিশাল বিদ্যুৎকেন্দ্র: ১২.৪৯ টাকা আদানি বিদ্যুৎকেন্দ্র: ১৪.৮৮ টাকা রামপাল বিদ্যুৎকেন্দ্র: ১৫.২৯ টাকা গ্রাহক পর্যায়ে বিদ্যুৎের দাম সরকার বেসরকারি খাত থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনলেও গ্রাহকদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে ভর্তুকি মূল্যে দেওয়া হয়। গ্রাহকদের জন্য বিদ্যুৎের বর্তমান সাধারণ মূল্য ধাপভেদে ৪ টাকা থেকে ১৪ টাকা। আর রূপপুর থেকে বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড BPDB বিদ্যুৎ কিনবে ৬ টাকা ইউনিট। এই ৬ টাকার সাথে বাংলাদেশের বিনিয়োগ ব্যালেন্স হবে। এরপর ২৮ বছর পর এই বিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি মালিক বাংলাদেশ। এবার মূল পয়েন্টে আসেন। যারা বলছেন রূপপুর হাসিনা তার বাপের টাকায় করে নাই। ১০০ সত্য কথা। হাসিনা

তার বাপের টাকায় করে নাই। কোন সরকার, রাষ্ট্র প্রধানই বাপের টাকায় কিছু করে না। যাইহোক তাদের দ্বিতীয় বাক্য হলো – এসব জনগণের টাকা। জি না ভাই, পুরোটা সত্য নয়। জনগণের টাকা ১০% । বাকি টাকা রাশিয়ার। বুঝছেন তো? শেখ হাসিনার কারশিমা হলো- রাশিয়ান টাকা বাংলাদেশে বিনিয়োগ করিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হয়ে যাওয়া। বিদ্যুৎ সমস্যাও গেল, দামও কম পড়লো, বেশি বিদ্যুৎও পাওয়া গেল কোন ঝামেলা ছাড়া আবার কয়েক বছর পর শতভাগ মালিকানাও পাওয়া গেল মাত্র ১০% বিনিয়োগের মাধ্যমে। এটা এক ধরনের উপহারও বলতে পারেন। তৃতীয় বাক্য হলো – এসব উন্নয়ন সময়ের ধারাবাহিকতা। তা ভাই ও বোনেরা আপনাদের সন্তানকে প্রতি মুহূর্তে গাইড করেন কেন?

তারে শুধূ স্কুলে ভর্তি করিয়ে মাসে মাসে টাকা হাতে ধরিয়ে দেন, সময়ের ধারাবাহিকতায় আপনার ছেলে-মেয়ে সব সার্টিফিকেট নিয়ে লেখা পড়া শেষ করে ফেলতো! আপনি নিজেও জানেন সময়ের ধারাবাহিকতায় এটা সম্ভব না। তাই সন্তানের উন্নয়ন ও উন্নতির জন্য নিত্য নতুন পরিকল্পনা করেন। বাস্তবায়নের চেষ্টা করেন। রাষ্ট্রের মতো অসীম একটা কাঠামো কীভাবে সময়ের ধারাবাহিকতায় উন্নতি করে? যেখানে আপনার এক বা দুই সন্তানের উন্নতির জন্য আপনার দিন রাত এক হয়ে যায়! আপনার যুক্তি তাও মেনে নিলাম। এবার উত্তর দেন- বাচ্চাদের টিকা আসে নাই কেন সময়ের ধারাবাহিকতায়? সময়ের ধারাবাহিকতায় তো পেট্রোল, ডিজেল আসছে না কেন? হাসিনা সরকারের কোন কৃতিত্ব নাই। মেট্রোরেল, ফ্লাইওভার, বিদ্যুৎকেন্দ্র, পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক

বিদ্যুৎ কেন্দ্র সব সময়ের ধারাবাহিকতায় হয়েছে। তারমানে সময়ের ধারাবাহিকতা হাসিনা ধরে রেখেছিল। তা গত দুই বছর “সময়ের ধারাবাহিকতা“ কোন গর্তে লুকিয়ে আছে? মুখস্ত যুক্তি দিয়ে নিজেকে আর হাস্যকর, বাঙি, মুলা হিসাবে পরিচিত করবেন না। এবার আসেন – রূপপুরের চুরি নিয়ে। রূপপুর পারমাণবিক কেন্দ্রে বিনিয়োগ করেছে রাশিয়ার সরকারি পরমাণু শক্তি কর্পোরেশন যা রোসাটম নামে পরিচিত। ইউনূস সরকার অভিযোগ তুলেছিল – শেখ হাসিনা ও তার পরিবার এই চুক্তি করার সময় ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার দুর্নীতি করেছে। যা বাংলাদেশী টাকায় ৬০ হাজার কোটি টাকা। বাংলাদেশী বিনিয়োগ ১৫ হাজার কোটি টাকা। আর চুরি হয়েছে ৬০ হাজার কোটি টাকা। তারমানে দাঁড়ায় দেশীয় ১৫ হাজার কোটি টাকা তো নিয়েছেই তার সাথে রাশিয়া থেকে ঘুষ নিয়েছে ৪৫ হাজার কোটি। যেহেতু সরকারি প্রতিষ্ঠান আর কথিত আছে পুতিনের অনুমতি ছাড়া রাশিয়ান মাছও ধরা যায় না। এর মানে দাঁড়ায় এই চুরির সাথে পুতিনও জড়িত। আপনার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয়? আর বিনিয়োগ করছে রাশিয়া, চুরিও করছে রাশিয়া। নিজেদের ব্যাবসায় মালিকই চোর! এরপর রাশিয়া যখন দৃঢ়ভাবে এর প্রতিবাদ জানালো তারপর ড. মহামব ইউনূস ও তার সঙেরা একেবারে চুপ হয়ে গেছে। কাল থেকে দেখছি মিন মিন করে কয়েকজন ঐ প্রসঙ্গ তোলার চেষ্টা করছে। এরা যদি ঐ প্রসঙ্গকে আবার বাজারে তোলে তাহলে বিপদে পড়বে ইউনূস ও তার সঙেরা। সমালোচনা করেন সেটা আপনার স্বাধীনতা। কিন্তু গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো এটা অধিকার বা স্বাধীনতা কিনা আমার জানা নাই। আর এখণ সবার পকেটে পকেটে মোবাইল। প্রযুক্তির এই যুগে একেবারে অক্ষরজ্ঞানহীন মানুষটাও ভয়েজের মাধ্যমে গুগল, ইউটিউব বা এআই টুলস দিয়ে আসল তথ্য বের করে নিয়ে আসতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায় জ্বালানি আমদানি কমায় তীব্র ঝুঁকিতে অর্থনীতি, রপ্তানি খাতে বহুমুখী চাপ সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার মাত্র ৯ মাসে ব্যাংক ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়াল প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে ৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় ২৯১ কোটি ডলার মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ