মেডিকেল হোস্টেলে বিমান পড়ে ৫ শিক্ষার্থী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫

মেডিকেল হোস্টেলে বিমান পড়ে ৫ শিক্ষার্থী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ |
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় মেডিকেলের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হোস্টেলের পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। আরও অনেকেই আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। নিহতদের মধ্যে চারজন মেডিকেলের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং একজন পোস্টগ্রাজুয়েট (রেসিডেন্ট) ছিলেন বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি এ দুর্ঘটনার পর স্থানীয় রাজনীতিবিদ দর্শনা ভাগেলা সাংবাদিকদের জানান, বিধ্বস্ত বিমান চিকিৎসকদের আবাসনে আঘাত হানে। অনেক চিকিৎসকের ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। অনেক ডাক্তারকে তাদের ফ্ল্যাট থেকেও উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘আমি কাছেই আমার অফিসে ছিলাম, তখনই বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হয়। আমরা অনেক ডাক্তারকে তাদের ফ্ল্যাট থেকে উদ্ধার করেছি।’ মেডিকেল হোস্টেলে বিমান পড়ে ৫ শিক্ষার্থী নিহত

উল্লেখ্য, উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে প্রায় ২৫০ জন যাত্রী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল। এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানে ১৬৯ জন ভারতীয় যাত্রী ছিলেন। এর বাইরে ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান ও সাতজন পর্তুগিজ নাগরিকও ছিলেন। এয়ার ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। মেডিকেল হোস্টেলে বিমান পড়ে ৫ শিক্ষার্থী নিহত দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত নয়। উদ্ধারকাজ চলছে। এয়ার ইন্ডিয়া এক

বিবৃতিতে বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং বিস্তারিত পরে জানানো হবে। দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর