মালয়েশিয়ায় ই-কমার্স প্রতারণা: বাংলাদেশিসহ চক্রের ৭৯০ জন আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় ই-কমার্স প্রতারণা: বাংলাদেশিসহ চক্রের ৭৯০ জন আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ |
চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ই-কমার্স প্রতারণায় মালয়েশিয়ায় প্রায় ৫৪.১ মিলিয়ন রিঙ্গিত ক্ষতি রেকর্ড করা হয়েছে। অনলাইন প্রতারণার এই ক্রমবর্ধমান প্রবণতা এখন দেশজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বুকিত আমান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ (জেএসজেকে)-এর পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ ইসা এক বিবৃতিতে জানিয়েছেন, এই অপরাধ দমন করতে জেএসজেকে-এর গোয়েন্দা ও অভিযান শাখা ২ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ‘অপ মেরপাতি খাস বিল. ১/২০২৫’ নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের মূল লক্ষ্য ছিল ই-কমার্সভিত্তিক অনলাইন প্রতারণা রোধ করা। এতে প্রতারণার সঙ্গে জড়িত বিভিন্ন সিন্ডিকেট সদস্যের বিরুদ্ধে অভিযান চালানো হয়, যাদের ভূমিকার মধ্যে ছিল— প্রতারণার অর্থ গ্রহণে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, এ টি

এম কার্ড সরবরাহ, টাকা উত্তোলনসহ নানা বেআইনি কার্যক্রম। বুকিত আমান জেএসজেকে সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাতুক রুসদি জানান, এসব মামলা দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা) তদন্তাধীন। তিনি বলেন,অভিযানের মাধ্যমে জেএসজেকে মোট ৭৯০ জন ‘অ্যাকাউন্ট খচ্চর’ মালিককে আটক করেছে, যারা তাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রতারণামূলক লেনদেনে ব্যবহার করতে দিয়েছিল। এছাড়া আরও ৩০ জনকে আটক করা হয়েছে, যারা ই-কমার্স প্রতারণা পরিচালনাকারী কল সেন্টার পরিচালনায় সরাসরি জড়িত। এই অভিযানে মোট ৮২০ জনকে আটক করা হয়েছে, যার সঙ্গে সংশ্লিষ্ট ৬৬০টি তদন্ত মামলা খোলা হয়েছে। এই সিন্ডিকেটের কার্যক্রমে ১১.৬ মিলিয়ন রিঙ্গিত ক্ষতির তথ্যও রেকর্ড করা হয়েছে। রুসদি আরও জানান, অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ৪৭৫ জন পুরুষ এবং ৩১৫ জন নারী। জাতিগতভাবে

দেখা গেছে, মালয় সম্প্রদায়ের আটক সংখ্যা সর্বাধিক (৪৮২ জন), এরপর অন্যান্য জাতিগোষ্ঠী (১৮১ জন), চীনা (৬৪ জন), ভারতীয় (৫৯ জন) এবং বিদেশি নাগরিক ৪ জন, যাদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ থেকে আসা ব্যক্তি রয়েছেন। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সারা মালয়েশিয়ায় ৪,২৪২টি প্রতারণা মামলা দায়ের হয়েছে, যা দণ্ডবিধির ৪২০ ধারায় তদন্তাধীন। ই-কমার্সভিত্তিক অনলাইন প্রতারণা মালয়েশিয়ায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন এই অপরাধ চক্র দমনে কঠোর অভিযান চালাচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর