ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সেনা জেনারেলদের গভীর রাতের বৈঠকই শেখ হাসিনার সরকারের ভাগ্য নির্ধারণ করে দেয়
ইউনূস আমলে এলএনজি ক্রয়ে দুর্নীতি ৮৫৫ মিলিয়ন ডলার; জুন পর্যন্ত এলএনজি-সার কিনতে দরকার অতিরিক্ত ২.৬১ বিলিয়ন ডলার
মুজিবনগর দিবসে কোনো কর্মসূচি রাখেনি বিএনপির সরকার;স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা
আস্থাহীনতার চাপেই আর্থিক খাত: ব্যাংক পুনর্গঠন ও পুঁজিবাজারে অস্থিরতার দ্বৈত সংকট
জাতীয় দলের অধিনায়কদের জন্য বিসিবির প্রিভিলেজ কার্ড
তেলসহ অর্থনৈতিক সংকট সামাল না দিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে:সাংবাদিক মাহবুব কামাল
শেখ হাসিনা ভারতের ‘মেহমান’, আওয়ামী লীগ রাজনীতির ‘বাস্তবতা’: গৌতম লাহিড়ী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা
আমার গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী শেখ পরিবারের সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই এবং আমার চাচা, শেখ কবির হোসেন আমাদের মাঝে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
১৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল দশটায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুতে আমরা একজন ত্যাগী, দেশপ্রেমিক ও সমাজসেবী ব্যক্তিত্বকে হারালাম।
মরহুম শেখ কবির হোসেন দেশের শিক্ষা, স্বাস্থ্য, বীমা ও ব্যবসায়িক ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারপারসন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল
কলেজ হাসপাতাল এবং খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ, যা দেশের শিক্ষাক্ষেত্রে অমোঘ অবদান রেখেছে। মরহুম শেখ কবির হোসেন মুক্তিযুদ্ধের আদর্শ ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তিনি দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি তিন সন্তান — দুই ছেলে ও এক মেয়ে — রেখে গেছেন। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য, সাহস ও সামর্থ্য প্রদানের আহ্বান জানাই।