ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না
প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প
যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি
শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান
ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল
হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি
গাজা শান্তি চুক্তিতে সফলতার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি
মিশরে মধ্যস্থতাকারীদের সঙ্গে টানা তিন দিনের আলোচনা শেষে গাজায় যুদ্ধবিরতি চুক্তির ‘প্রথম ধাপে’ সম্মত হয় হামাস ও ইসরায়েল। বৃহস্পতিবার বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ অভিনন্দন বার্তা দেন।
মোদি লেখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি।
বাণিজ্য আলোচনায় অর্জিত ভালো অগ্রগতির বিষয়টিও পর্যালোচনা করেছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছি।



