ইরানের হামলায় ইসরাইলের ৭ সেনা আহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

ইরানের হামলায় ইসরাইলের ৭ সেনা আহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের অন্তত সাতজন সেনা আহত হয়েছে। শনিবার রাতে মধ্য ইসরাইলে এ হামলা সংঘটিত হয়। খবর এএফপির। টাইমস অব ইসরাইল জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সাতজন সেনা আহত হন বলে ইসরাইলি সেনাবাহিনী স্বীকার করেছে। সেনাবাহিনীর দাবি, আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ইরানের হামলার ভয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন-তারিখ নির্ধারণ করা হয়নি। বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে,

চেক-ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে। এদিকে লেবানন ও জর্ডানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে। ইরানের পালটা হামলায় ইসরাইলে এ পর্যন্ত তিনজন নিহত ও ১৭২ জনের বেশি আহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরাইলি মিডিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু থেকে শখের বাইক ট্র্যাক করুন স্বল্প খরচে খুনের মতো গুরুতর অপরাধ বেড়েছে নওগাঁয় চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত কাশি কমছে না? কারণ জেনে নিন হাম: জানতে হবে যে সব বিষয় লন্ডন উৎসবে রাফীর ‘প্রেশার কুকার’ বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতায় ফিরল শ্রীলংকা এবার দুইটি কার্গো জাহাজ জব্দ করল ইরান হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি ইসলামাবাদে ইরানের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয়নি: বাঘেই ৩৬ বছর আগে প্রতিবেশীকে পুড়িয়া হত্যা: মৃত্যুদণ্ড কার্যকর ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিলে ইইউকে আহ্বান ৩ দেশের আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প