ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬

ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬ |
বিদ্যুৎ সরবরাহের স্বল্পতার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সাময়িকভাবে দিনে পাঁচ দফায় লোডশেডিংয়ের সূচি দেওয়া হয়েছে। প্রতিটি দফায় এক ঘণ্টা করে মোট পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বিদ্যুৎ সরবরাহের স্বল্পতার বিষয়টি বুয়েট প্রশাসনকে অবহিত করার পর রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৬টা থেকে সকাল ৭টা, সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ২টা থেকে ৩টা, রাত ১২টা থেকে ১টা এবং রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত লোডশেডিং হবে। অর্থাৎ ২৪ ঘণ্টায় পাঁচ দফায় মোট পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তবে বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, লোডশেডিং এড়াতে তারা

নিজেদের সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। নির্ধারিত সময়ে নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। ফলে কিছু স্থাপনায় বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বুয়েটের প্রধান প্রকৌশলী ড. এ কে এম জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ বিকেলে নোটিশটি জারি করেছি। আমরা চেষ্টা করছি, যাতে লোডশেডিং দিতে না হয়। ডিপিডিসি যেই মুহূর্তে বিষয়টি সমাধান করতে পারবে, তখনই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’ তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে নির্ধারিত লোডশেডিংয়ের প্রয়োজনও থাকবে না। তবে বর্তমান সূচি কতদিন কার্যকর থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি। বুয়েটের বিজ্ঞপ্তিতে লোডশেডিংয়ের সময়ে সংশ্লিষ্ট সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকা এবং বিশ্ববিদ্যালয়

প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার