ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ August, ২০২৬

ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ August, ২০২৬ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে এক শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগের প্রতিবাদে প্রভোস্টের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এর আগে এদিন সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন নেতা এবং অমর একুশে হল সংসদের নেতারা প্রভোস্টকে তালাবদ্ধ করে পদত্যাগের দাবি জানান। তবে অবরুদ্ধ অবস্থায়ও প্রভোস্ট পদত্যাগে রাজি হননি। পরে ছাত্রশিবিরের বিভিন্ন হলের নেতারা হল অফিসের সামনে জড়ো হন। এ সময় ছাত্রদলের নেতারাও হল অফিসের সামনে জড়ো হন। তারাও তদন্ত সাপেক্ষে হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। তবে ছাত্রদল নেতারা দাবি করেন, ছাত্রশিবিরের নেতারা বিভিন্ন হল থেকে নেতাকর্মীদের এনে

হলে মব করতে চাইছেন। অন্যদিকে ছাত্রশিবির নেতারা অনলাইনে অব্যাহতভাবে ‘ছাত্রদল নির্যাতক প্রভোস্টের পক্ষ নিয়েছে’ এমন বক্তব্য প্রচার করছেন। এ সময় ছাত্রশিবিরের বিভিন্ন হলের নেতাদের ফজলুল হক মুসলিম হলে দেখা যায়। ছাত্রশিবিরের অমর একুশে হলের জিএস ওবায়দুর রহমান হাসিবকে একটি ছোট বস্তায় কয়েক জোড়া জুতা নিয়ে আসতে দেখা যায়। এদিকে ঘটনার বাগবিতণ্ডার মধ্যেই দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে ফজলুল হক মুসলিম হল সংসদের জিএস ইমামুল হাসান আহত হয়েছেন। অন্যদিকে ছাত্রশিবির ও ছাত্রদলের দ্বন্দ্বে বিচার না পাওয়ার শঙ্কা করছেন ভুক্তভোগী শিক্ষার্থী ইব্রাহীম। তিনি বলেন, হলের শিক্ষার্থীরা প্রথমে সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিলেন। ফুটেজ দেখলেই স্পষ্ট হয়ে যেত, প্রভোস্ট কীভাবে দরজা বন্ধ করে তাকে হেনস্তা করেছেন। সন্ধ্যা ৭টা থেকে

রাত ২টা পেরিয়ে গেলেও ফুটেজ দেখানো হয়নি। ইব্রাহীমের অভিযোগ, এরপর ঘটনাটি ‘চিরাচরিত প্রথা’ অনুযায়ী ছাত্রদল-ছাত্রশিবিরের দ্বন্দ্বে রূপ নেয়। তার দাবি, উভয় পক্ষই অন্যান্য হল থেকে নিজেদের লোকজন নিয়ে আসে। এর মধ্যে তিনি নিজেই বিচারবঞ্চিত হচ্ছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তাপ ছড়িয়েছে। ছাত্রশিবির ছাত্রদলের বিরুদ্ধে প্রভোস্টকে বাঁচিয়ে দেওয়ার অভিযোগ করছে। অন্যদিকে ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে বিচারের দাবি এড়িয়ে মব করার অভিযোগ তুলেছে। এ ঘটনার পর রাত ৩টার দিকে প্রক্টরিয়াল টিমের সহযোগিতায় হল প্রাধ্যক্ষকে হল অফিস থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা