প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬

প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬ |
প্রায় দুই বছর নীরব থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সোমবার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারকে সরাসরি দায়ী করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। ওবায়দুল কাদেরের স্ট্যাটাসে লেখা হয়েছে, “ছয় মাসে ৮০০ খুন, আপনার হাতে রক্তের লাল দাগ। ২১শে আগস্ট রক্তস্রোত আপনার আদেশে সংঘটিত হয়েছিল। ৫ই আগস্ট জঙ্গিবাদের উত্থান সফল করতে আরও লাশ ফেলার সর্বনাশা ডাক আপনিই দিয়েছিলেন। ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ধ্বংসের ঘটনায় প্রতারক ইউনুসের সঙ্গে আপনিও কি দায় এড়াতে পারবেন? রক্তকরবীর আত্মবিমোহিত রাজার মতো আপনি এদেশে নজিরবিহীন দুঃশাসনের রাজত্ব কায়েম করেছেন। প্রচলিত

আদালতের আদেশকে নিয়মবহির্ভূতভাবে এড়িয়ে আপনি কি নিয়তি ও জনতার আদালত থেকেও রক্ষা পাবেন? মক্কা চুক্তিতে যুক্ত হয়েও কি শেষ রক্ষা হবে আপনার!” ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা চলতি বছরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পরপরই ওবায়দুল কাদেরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসা এবং সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক স্ট্যাটাস পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই মনে করছেন, এতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা আবার রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওবায়দুল কাদের বর্তমানে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি। গত কয়েক সপ্তাহে এই মামলায় রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজা দাবি

করেছে এবং রায় যেকোনো সময় ঘোষিত হতে পারে বলে জানা গেছে। তিনি ২০২৪ সালের আগস্টের পর থেকে প্রায় দুই বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষ্ক্রিয় ছিলেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গত ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের অঙ্গীকার করেছিল। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে খুন, রাজনৈতিক সহিংসতা ও নারী-শিশু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য পরিমাণে রয়ে গেছে। ওবায়দুল কাদের তার স্ট্যাটাসে এই পরিস্থিতিকে কেন্দ্র করেই সরকারকে দায়ী করেছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার