থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬

আরও খবর

‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা

হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ

প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ

এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার করেছে বিডিজবস

থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬ |
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন ও তার ভাই আরিফ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি ও সম্পত্তি দখলের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৩শে আগস্ট, রোববার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লোহাগাড়ার পশ্চিম কলাউজান এলাকার বাসিন্দা আমির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে বিস্তারিত তদন্ত পরিচালনা করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার অনুযায়ী, বাদী আমির হোসেনের লোহাগাড়ায় অবস্থিত ‘আজিজ কমপ্লেক্স’ নামের চারতলা ভবনের নিচতলার একটি আলমারির দোকান ও বসতঘর ভাড়া দেওয়া ছিল। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে

আসছিলেন এবং চাঁদা না দিলে ভবন দখলের হুমকি দেওয়া হচ্ছিল। গত ৩রা এপ্রিল রাত আনুমানিক দুইটার দিকে মোবাইল ফোনে চাঁদা দাবি করার পর বাদীর অস্বীকৃতিতে অভিযুক্তরা আজিজ কমপ্লেক্সের নিচতলার ভাড়াটিয়া ওবায়দুলের আলমারির দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দোকান থেকে প্রায় ১১ লাখ ৫৮ হাজার ৬৫৯ টাকা মূল্যের স্টিলের আলমারি ও শোকেস এবং ক্যাশ টেবিলে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে নতুন তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার সময় বাদী বিদেশে ছিলেন। দেশে ফিরে ২০শে আগস্ট সকাল আনুমানিক নয়টার দিকে অভিযুক্তদের সঙ্গে বৈঠকে বসলে আরিফ উদ্দিন পুনরায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ঘর ও

দোকান ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়। মোবাইল ফোনে আরমান উদ্দিন বাদীকে তাদের কথামতো চলার নির্দেশ দেন এবং অন্য অভিযুক্ত আদিল চাঁদা না দিলে বাদীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়। একপর্যায়ে আসামিরা বাদীকে এলোপাতাড়ি মারধর ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। থানায় প্রথমে আইনি প্রতিকার না পেয়ে পরবর্তীতে বাদী আদালতের শরণাপন্ন হতে বাধ্য হন। অভিযুক্ত আরমান উদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ই আগস্ট-এর পটপরিবর্তনের পর প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর সমন্বয়ের সুযোগে প্রভাব খাটিয়ে লোহাগাড়ার ব্যবসায়ী অপহরণ, মোটা অঙ্কের চাঁদা দাবি এবং বালু ব্যবসার জন্য ডিও লেটার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গত ১৮ই আগস্ট

আরমান উদ্দিনের একটি ফোনালাপ প্রকাশ্যে আসে। ওই কথোপকথনে লোহাগাড়ায় বালু ব্যবসা চালু রাখতে স্থানীয় থানা ও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করা এবং উচ্চপর্যায়ের সঙ্গে সমঝোতার বিষয় উঠে আসে। একই ফোনালাপে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে এলাকায় এলে পায়ে গুলি করার হুমকির বিষয়ে প্রতিবাদ না করে, উল্টো তাকে এলাকায় আসতে নিষেধ করে নিজেকে এলাকার মূল নিয়ন্ত্রক হিসেবে উপস্থাপন করেন আরমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার করেছে বিডিজবস ‘রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের ঘটনায় পুলিশের স্ক্রিপ্ট ভালো, কিন্তু মানুষ খায়নি’: বিক্ষুব্ধ নাগরিক সমাজ ‘বিএনপির ৬ মাসে ৫১২ গুম’ দাবি জামায়াতের, বিএনপির প্রতিক্রিয়া- ‘জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যাচার করে’ সন্দ্বীপে জুয়ার বিরোধে জামায়াতপন্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ: সংগঠনের দাবি চাঁদাবাজির জের ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো