পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬

আরও খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই

রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড়

যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব

‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা

হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬ |
ময়মনসিংহ নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একের পর এক ঝটিকা মিছিল ঠেকাতে ব্যর্থ হওয়ায় নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ মোট ২৭ জন কর্মকর্তা ও সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। যা ঘটেছে গত ২১ আগস্ট ময়মনসিংহ নগরীর ১ নম্বর ফাঁড়ি পুলিশের আওতাভুক্ত গাঙ্গিনাপাড় এলাকায় ঝটিকা মিছিল করে যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনার জেরে নগরীর ১ নম্বর ফাঁড়ি পুলিশের ইনচার্জ মাহাবুব মিল্কীসহ ৪ জন উপ-পরিদর্শক (এসআই), ৫ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং ১৭ জন কনস্টেবল—মোট ২৭ জনকে পৃথক পৃথক অফিস আদেশে জনস্বার্থে বদলি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অতি দ্রুত ফাঁড়িতে নতুন দায়িত্বপ্রাপ্তদের পদায়ন করা হবে। সোমবার (২৪ আগস্ট) রাতে ময়মনসিংহের

পুলিশ সুপার মো. কামরুল হাসান এই বদলির তথ্য নিশ্চিত করেন। মাত্র চার দিনে পুরো ফাঁড়ি খালি পুলিশ সূত্র জানায়, গত চার দিনের ব্যবধানে ১ নম্বর ফাঁড়িতে কর্মরত সব সদস্যকেই বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। প্রশাসনিকভাবে একে “জনস্বার্থে স্বাভাবিক বদলি প্রক্রিয়া” বলা হলেও, পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, এক ফাঁড়ির সবাইকে মাত্র চার দিনের মধ্যে একসঙ্গে বদলি করার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। প্রশ্নবিদ্ধ অগ্রাধিকার এই ঘটনার পর অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে—দেশের খুন, ডাকাতি ও সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার চেয়েও কি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ঠেকানোর বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? সমালোচকদের মতে, একটিমাত্র ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থতার অজুহাতে

সম্পূর্ণ একটি ফাঁড়ির জনবল রাতারাতি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত এই ধারণাকেই জোরদার করে যে, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সাধারণ অপরাধ দমনের চেয়ে রাজনৈতিক কর্মসূচি দমনকেই এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে এই ব্যাখ্যা পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি; পুলিশ সুপারের বক্তব্যে বদলিকে “জনস্বার্থে” রুটিন প্রশাসনিক পদক্ষেপ হিসেবেই উপস্থাপন করা হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো একাধিকবার আকস্মিক ঝটিকা মিছিলের চেষ্টা চালিয়েছে, যেগুলো ঠেকাতে পুলিশ ও প্রশাসন তৎপরতা চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটেই সাম্প্রতিক এই ব্যাপক বদলির ঘটনা ঘটল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার