মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬

মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬ |
গণপতি চক্রবর্তীর পরিবারের হত‍্যাকান্ডে এটা পরিষ্কার যে খুনের পেছনে এমন কিছু এবং কিছু লোক আছে যাদের পরিচয় প্রকাশ পেলে সরকারের উপরে দায় যাবে। সরকার সে দায় নিতে চায় না বলে এত নাটক। ওদিকে ধর্মমন্ত্রী করা হচ্ছে একজন সালাফিকে। সেনাবাহিনীর সদস‍্যরা সরকার পতন হলে ভাস্কর্য ভাঙে। সেনাবাহিনীকে সামনে রেখে ইউনুস আমল এবং গত ছয় মাসেও মাজার-ওরসে বন্ধ করার মচ্ছব যাচ্ছে। সেনাপ্রধান বেদাতের ফতোয়া দেন। সেনাবাহিনী শিখা অনির্বান বন্ধ করে দেয়। এগুলো কাদের সিগনেচার সেটা আমরা জানি। সিলেটে এ বছর নৌকা বাইচ হবে তবে আগামী বছর থেকে আর হবে না মর্মে তৌহিদী জনতার কাছে মুচলেকা দিয়েছে স্থানীয় আয়োজকেরা। একই তৌহিদী জনতা দেশব‍্যাপী নানা মাজারের কার্যক্রম বন্ধ

করা, ওরস বন্ধ করার দাবী তুলেছে। দেশে বড় শহরগুলোতে দুয়েকটা কনসার্ট ছাড়া আর সর্বত্র সব গান-বাজনা, শিল্প-সংস্কৃতির অনুষ্ঠান বন্ধ। বিএনপি-জামাত-সেনাবাহিনী সরকার যতই নির্বাচনের আগ থেকে এখন পর্যন্ত সেক‍্যুলার মুখোশ করার চেষ্টা করুক সরকার তো চালাচ্ছে সালাফি-ওহাবীরা। হিন্দুদের এই পরিস্থিতিতে একতাবদ্ধ হওয়া খুব জরুরী। কারণ এ সমস্ত পরিস্থিতিতে প্রতিবারে তাদের উপরেই প্রথম ধাক্কাটা আসে। এবারেও তাই হচ্ছে নীরবে। চিন্ময় দাশ ২০২৪ সালের আগষ্ট মাসে হিন্দুদের উপরে গণহারে হামলা শুরু হলে একা হাতে সংঘবদ্ধ প্রতিবাদ করে হিন্দু নিধনের পরিকল্পনা রুখে দিয়েছিলেন। সেই ক্ষোভ, রাগে তাকে আজও জেলে আটকে রেখেছে। হিন্দু সম্প্রদায়ের এখন এমন অনেক চিন্ময় দাশ লাগবে। গণপতি চক্রবর্তীর পরিবারের উপরে হওয়া হত‍্যাকান্ডের পরে নটরডেম কলেজের

একজন হিন্দু শিক্ষকের লাশ তার বাসায় পাওয়া গেছে। পুলিশ বলছে আত্মহত্যা। কোথাও ডুবে মারা যাচ্ছে একসাথে ৩-৪ জন। এ পর্যন্ত এরকম কত জন যে মারা গেলো! আরো চিন্ময় দাশেরা সবাইকে নিয়ে রাস্তায় নেমে না আসলে ওহাবী-সালাফি সরকারের কাছ থেকে কেউ রক্ষা পাবেন না। সবাই সিরিয়ালে আছে। বাংলাদেশের স্বাধীনতায় হিন্দুরা সংখ‍্যায় কম হলেও তাদের অবদান অসামান‍্য। হিন্দুরা ছিল পাকিস্তান এবং রাজাকারদের সম্প্রদায় হিসাবে টার্গেট। নির্বিচার গনহত্যার শিকার হওয়া এবং ভারতে শরণার্থী হওয়াদের একটা বড় সংখ‍্যা ছিল হিন্দুরা। অন্ততঃ জনসংখ‍্যার অনুপাতে তো বটেই। এই ২০২৬ সালেও ঘটনা সেটাই। বাংলাদেশের হিন্দুদের বাংলাদেশের সরকার রক্ষা করবে না, এমনকি ভারতও করবে না। তার নিজস্ব রাজনীতি আছে, অর্থনীতি-কূটনীতির হিসাব আছে। বাংলাদেশের

হিন্দুদের চিন্ময় দাশের মতন নিজের লড়াই নিজের করতে হবে। পৃথিবীতে ভালো মানুষ আছে সব দেশে। খারাপ মানুষও। সমস‍্যা হচ্ছে ভালোরা নীরব থাকে বেশিরভাগ সময়ে। তবে হিন্দুরা প্রতিবাদী হলে নিশ্চিতভাবে সমাজের বহু ভালো মানুষ বিশেষত বাঙালি মুসলমান সম্প্রদায় থেকে যারা মানবিকতাকে ধারন করেন তারাও সমর্থন, সহযোগিতা দিবেন। আর আমরা তো আছি, থাকবো। (আজম খান, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার