বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬

বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৬ |
কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা নাকি তার বাবা? আর্জেন্টিনার আদালতের বিচারক থেকে শুরু করে চিকিৎসকদের মেডিকেল বোর্ড—সবাই শেষ পর্যন্ত পড়ে রইলেন ভুল রিপোর্টের ফাঁদে! ম্যারাডানোর বহুল আলোচিত মৃত্যু মামলায় সামনে এসেছে এক নজিরবিহীন ও বিস্ময়কর কেলেঙ্কারি। ফুটবল জাদুকরের কিডনির অবস্থা কেমন ছিল, তার চিকিৎসার অবহেলা হয়েছে কি না—আদালতে তা পর্যালোচনার জন্য যে মেডিকেল টেস্ট জমা দেওয়া হয়েছিল, সেগুলো আসলে ফুটবল তারকার ছিলই না। ছিল তার প্রয়াত বাবার! সংশ্লিষ্ট আর্জেন্টাইন স্বাস্থ্য বিমা কোম্পানি ‘সুইস মেডিকেল’ সম্প্রতি এ নজিরবিহীন ভুল স্বীকার করে নিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির দেখা এক চিঠিতে তারা জানিয়েছে, তদন্ত কমিটির কাছে ম্যারাডানোর চিকিৎসাসংক্রান্ত নথিপত্র পাঠানোর সময় ভুলবশত তার বাবার টেস্ট রিপোর্টগুলো ‘দিয়েগো

আরমান্দো ম্যারাডোনা’র ফাইলে যুক্ত হয়ে যায়। ঘটনাচক্রে ম্যারাডোনা ও তার বাবা—দুইজনের নামই ছিল দিয়েগো। সিনিয়র দিয়েগো সালুস্তিয়ানো ম্যারাডোনা মারা যান ২০১৫ সালে; অর্থাৎ ছেলের মৃত্যুর ঠিক পাঁচ বছর আগে। ২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কে সফল অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস আইরেসের টিগ্রেতে একটি ভাড়া বাসায় মারা যান ১৯৬০ বিশ্বকাপের নায়ক। হৃদরোগ ও ফুসফুসে পানি জমে ৬০ বছর বয়সে তার এই প্রয়াণ ঘিরে চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ ওঠে। এই মামলায় তার দায়িত্বরত সাতজন স্বাস্থ্যসেবা কর্মীর বিচার চলছে। গত সপ্তাহে আসামিপক্ষের এক আইনজীবী প্রথম নথিপত্রের এই মারাত্মক অসঙ্গতিটি সামনে আনেন। মামলার শেষ ধাপে ম্যারাডানোর কিডনির কার্যকারিতা নিয়ে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই উদঘাটিত হয় এই

সত্য। আদালতের এক বৃক্ক বিশেষজ্ঞ সাক্ষ্য দিয়ে বলেছিলেন, চিকিৎসকদের উচিত ছিল ম্যারাডানোর কিডনির দিকে বাড়তি নজর দেওয়া। কিন্তু এখন দেখা যাচ্ছে, তিনি পুরো মূল্যায়নটিই করেছিলেন তার বাবার কিডনির রিপোর্টের ওপর ভিত্তি করে! এই কেলেঙ্কারির মুখে মামলার পুরো কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করতে বাধ্য হয়েছেন বিচারক। এটি আদালতের জন্যও চরম অস্বস্তির। কারণ বিচারকদের একজন স্বার্থসংঘাতের অভিযোগে জড়িয়ে পড়ায় গত বছরই এই মামলার প্রথম দফার বিচার বাতিল হয়ে গিয়েছিল। গত এপ্রিলে নতুন করে শুরু হওয়া বিচারকাজ আগামী বৃহস্পতিবার থেকে আবার গড়াচ্ছে। আদালত সূত্রের খবর, অন্তত চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত এই বিচার প্রক্রিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনঃ “কেন ডিসেম্বরেই ঢাকায় ফিরতে চান শেখ হাসিনা?” নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার না খেলেই কীভাবে এশিয়ান গেমসে পদক নিশ্চিত বাংলাদেশের জিন্নাতের ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুরের ‘সৌজন্য সাক্ষাৎ’ আওয়ামী লীগ নেতাকে না পেয়ে কিশোর সন্তানকে টেনেহিঁচড়ে ধরে নিয়ে গেল ডিবি পুলিশ বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন আজ সিঙ্গেল ডে, নিজের সাথে ভালোবাসাবাসির দিন হামে একদিনে ঝরল আরও ১১ শিশুর প্রাণ: টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৬ মাসেও কমেনি সংক্রমণ, মান প্রশ্নবিদ্ধ