‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ August, ২০২৬

‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ August, ২০২৬ |
প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, “আজকের বাংলাদেশে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যে নেতৃত্বের প্রয়োজন ছিল, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনিই আমাদের নজরুল।” ২৪শে আগস্ট, সোমবার জাতীয় প্রেস ক্লাবের আকরম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চিফ হুইপ তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তিনি একই সঙ্গে প্রেম, মানবতা ও ধর্ম নিরপেক্ষ চেতনার কবি। নজরুল যুগে যুগে

জন্ম নেন না, তবে তার সৃষ্টিকর্ম ও আদর্শের মধ্য দিয়েই তিনি মানুষের মাঝে বেঁচে আছেন। দেশের বিগত রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ দীর্ঘদিন নির্যাতন, জেল-জুলুম, গুম ও আয়নাঘরের মতো মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কঠিন সময়েও তারেক রহমান রাজপথে ও মানুষের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন। চিফ হুইপ আরও উল্লেখ করেন, নজরুলকে জীবদ্দশায় যথাযথ মূল্যায়ন করা সম্ভব হয়নি। তাই কেবল আনুষ্ঠানিকভাবে তাকে স্মরণ না করে তার আদর্শ ও মানবিক চেতনাকে জীবন পরিচালনায় ধারণ করার আহ্বান জানান তিনি। দেশের বর্তমান অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান করা

সম্ভব নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যেভাবে বাংলাদেশ সংকট কাটিয়ে উঠেছিল, ঠিক তেমনি বর্তমান সংকট কাটাতেও জনগণকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল মালিক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এছাড়া সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক আব্দুল লতিফ মাসুম ও নাট্যকার বাবুল আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব