পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৬

পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ |
বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের খেলা নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা পাত্তাই দেননি ক্রিস্টিয়ানো রোনালদো। টুর্নামেন্ট শুরুর আগে যাদের ফেভারিট ধরা হচ্ছিল, সেই পর্তুগাল গত বুধবারে হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। খেলাটি মোটেও জমজমাট ছিল না। ৪১ বছর বয়সী রোনালদো পুরো ৯০ মিনিট খেলেও প্রতিপক্ষের গোলপোস্টে কোনো শট রাখতে পারেননি। এর ফলে বিশ্বকাপে টানা ৫ ম্যাচ এবং বড় টুর্নামেন্টগুলোতে টানা ১০ ম্যাচ গোলহীন রইলেন এই তারকা ফরোয়ার্ড। ইএসপিএন-এর খবর অনুযায়ী, ম্যাচ শেষে সাংবাদিকদের রোনালদো বলেন, ‘কোনো কিছুর কমতি ছিল না। এটাই ফুটবল। পর্তুগাল জিততেও পারত, আবার হারতেও পারত।’ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে রেকর্ড ৬টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়লেন

রোনালদো। তবে ২০২১ সালের জুনের পর থেকে বিশ্বকাপ বা ইউরো চ্যাম্পিয়নশিপে পেনাল্টি ছাড়া কোনো গোল করতে পারেননি তিনি। অবশ্য ১৪৩টি গোল নিয়ে তিনিই পর্তুগালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বুধবারে যে তিনটি শট নিয়েছিলেন, তার সবগুলোই ছিল লক্ষ্যের বাইরে। রোনালদো বলেন, ‘শুরুটা আমাদের মনের মতো হয়নি, তবে সবকিছু এখনই শেষ হয়ে যায়নি। মাথা উঁচু রাখুন এবং পরের ম্যাচের দিকে মন দিন।’ ম্যাচ শেষে রোনালদোর দলে থাকা নিয়ে ওঠা প্রশ্ন উড়িয়ে দিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেস। তিনি বলেন, ‘যে ম্যাচে আপনার গোল দরকার, সেখানে বিশ্ব ফুটবলের সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো মানেই হয় না।’ পর্তুগাল আগামী মঙ্গলবার হিউস্টনে উজবেকিস্তানের

সঙ্গে তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে এবং ২৭ জুনে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে কলম্বিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ