গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৬

গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ |
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে থাকা বহিষ্কৃত ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানের পক্ষে অবস্থান নেওয়ায় কুমিল্লার দুই সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)-এর নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। আজ ১৮ই জুন, বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়। নিয়োগ বাতিল হওয়া দুই আইনজীবী হলেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলাম। তারা দুজনই জিসান মিয়া প্রধানের পক্ষে সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েছিলেন বলে জানা গেছে। অফিস আদেশে বলা হয়, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে তাদের

নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে। প্রসঙ্গত, গত ১১ই জুন রাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম অঞ্চলের সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার দাবি করে। পরদিন দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই দিন রাতেই লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৩ই জুন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সংবাদ সম্মেলনে জানান, ২৫ বছর বয়সী এক বিধবা নারী বাদী হয়ে জিসানের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে মামলা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, প্রায় ৫–৬ মাস আগে ফেসবুকে তাদের পরিচয়

হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০শে মে দাউদকান্দির একটি ভাড়া বাসায় বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ করা হয়। অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ওই নারী গর্ভবতী হলে জিসান তাকে গর্ভপাত করানোর জন্য ওষুধ পাঠান। এতে শারীরিক জটিলতা দেখা দিলে পরে আবারও ওষুধ পাঠানো হয়। পরে ভুক্তভোগী বিয়ের দাবি করলে জিসান ও তার সহযোগীরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের তথ্য অনুযায়ী, ১৬ই জুন জিসান মিয়া প্রধানকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের