২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬

২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬ |
মালয়েশিয়া সরকার ২০২৫ সালের ১৫ মে থেকে চলতি বছরের জুন পর্যন্ত পরিচালিত মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম-এর আওতায় ১১২টি দেশের মোট ২ লাখ ৪২ হাজার ৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার (৮ জুলাই) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকইয়াতে এ তথ্য জানানো হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী শামসুল আনুয়ার নাসারাহ জানান, এ কর্মসূচিতে মোট ২ লাখ ৬৪ হাজার ১৯১ জন বিদেশি নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে অধিকাংশকেই নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। উপমন্ত্রী জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৪৭০টি অভিবাসনবিষয়ক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৬ হাজার ৬০৮ জনের কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়। বিদেশিদের বসবাসের

ঘনত্ব নিয়ে জনমনে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান আরও জোরদার করা হয়েছে। বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, পাইকারি বাজার এবং আবাসিক এলাকায় ২ হাজার ৫২৮টি পরিদর্শন চালানো হয়েছে। এ ছাড়া অবৈধ কর্মকাণ্ড দমনে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, স্থানীয় সরকার এবং অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে ৪৭০টি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। বিদেশিদের অবৈধ ব্যবসায়িক কার্যক্রম ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আরও ৭১টি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এদিকে, পুলিশের সদস্যদের বিরুদ্ধে অপরাধসংক্রান্ত মামলার সংখ্যাও বেড়েছে বলে সংসদে জানানো হয়। পুলিশের ইন্টেগ্রিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পুলিশের সদস্যদের বিরুদ্ধে ৩৭৮টি, ২০২৪ সালে ৪০৭টি এবং ২০২৫ সালে ৪৬৩টি অপরাধমূলক

মামলা নথিভুক্ত হয়েছে। হেফাজতে মৃত্যুর ঘটনাও বেড়েছে। ২০২৩ সালে ১২টি, ২০২৪ সালে ১৩টি এবং ২০২৫ সালে ২২টি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, ইন্ডিপেনডেন্ট পুলিশ কন্ডাক্ট কমিশন (আইপিসিসি)-তে দায়ের হওয়া অভিযোগের সংখ্যা ২০২৩ সালের ১০০টি থেকে বেড়ে ২০২৪ সালে ৩৩৮টি এবং ২০২৫ সালে ৩৮৮টিতে পৌঁছেছে। তবে উপমন্ত্রী বলেন, ২০২৩ সালের জুলাইয়ে আইপিসিসি গঠনের পর অভিযোগ গ্রহণের পদ্ধতিতে পরিবর্তন এসেছে। তাই এসব পরিসংখ্যান সেই প্রেক্ষাপট বিবেচনায় মূল্যায়ন করা উচিত। মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রসঙ্গে শামসুল আনুয়ার নাসারাহ বলেন, ১৯৪৮ সালের রাষ্ট্রদ্রোহ (সেডিশন) আইন এখনো প্রাসঙ্গিক এবং উসকানিমূলক বক্তব্য বা কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন প্রয়োগে এটি কার্যকর। তবে পর্যাপ্ত ও শক্ত ভিত্তি থাকলেই কেবল এ

আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জাতিগত বিদ্বেষ, সহিংসতায় উসকানি, শত্রুতা সৃষ্টি, জনশৃঙ্খলা বিঘ্নিত করা কিংবা রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে—এমন বক্তব্য বা কর্মকাণ্ডের ক্ষেত্রেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুযোগ মতো একেক সময় একেক ছাত্রকে নিয়ে টয়লেটে ঢুকতেন মাদ্রাসার মুহতামিম, এবং… ‘যে যাই বলুক, আমরা শেখ হাসিনার জন্য দোয়া করি’: খুরুশকুল আশ্রয়ণের ফ্ল্যাট বুঝে পাওয়া উদ্বাস্তু জনগোষ্ঠী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই ৪ বিয়ের পরেও পরনারীর ঘরে! জামায়াত কর্মীকে রাতভর খুঁটিতে বেঁধে পুলিশে সোপর্দ মাদ্রাসার বাথরুমে ছাত্রের মরদেহ: গ্রেপ্তার ২ শিক্ষক কারাগারে পেশাদারত্ব বাড়লেও ক্রিকেটে মদ্যপানের সংস্কৃতি থেকে গেছে: স্টোকস রাজাকারের পোস্টার ঘিরে বিতর্ক: বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘাতের জেরে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস ২৭ সেকেন্ডের আপত্তিকর ভিডিও এবং অপহরণের ঘটনায় এনসিপি নেতাকে অব্যাহতি সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর শুরু উদ্ধারকাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র কেন জাপানি মুদ্রার পতন ঠেকাতে চাইছে? ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, উত্তেজনা হলুদ সাংবাদিকতার দায়ে পাকিস্তানে নিষিদ্ধ হলো আলজাজিরা ঢাবির ২৩১ শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থাগ্রহণ: কানাডাভিত্তিক মানবাধিকার সংগঠনের উদ্বেগ গন্তব্য কোথায়? মার্কিন স্যাংশন ও ট্যারিফের রাজনীতিতে রাজনীতি নেই, আছে শোষণ ও বিশ্বগ্রাসের বাসনা বগুড়ায় যুবদল নেতার নেতৃত্বে রড দিয়ে পিটিয়ে আওয়ামী লীগ সভাপতিকে খুন মামুনুল হকের মাদ্রাসার পাশে ফাটল ককটেল: ‘সাজানো নাটক’ সন্দেহ স্থানীয়দের মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ